এক্সপ্লোর

Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  

Share Market Today : প্রায় ৩০০০ পয়েন্ট ওপরে দৌড় থামাল সেনসেক্স (Sensex)। পিছিয়ে ছিল না নিফটি ৫০ (Nigty 50)। প্রায় ২৪,০০০ পয়েন্টের কাছে শেষ করেছে এই সূচক।

Share Market Today : আমেরিকা-ইরান যুদ্ধবিরতির (Iran-US Ceasefire) খবর প্রকাশ্যে আসতেই দুরন্ত ছুট দিল বাজার (Indian Stock Market)। বুধবার দিনের শেষে প্রায় ৩০০০ পয়েন্ট ওপরে দৌড় থামাল সেনসেক্স (Sensex)। পিছিয়ে ছিল না নিফটি ৫০ (Nigty 50)। প্রায় ২৪,০০০ পয়েন্টের কাছে শেষ করেছে এই সূচক। এক কথায় ভারতের শেয়ার বাজারের ঐতিহাসিক দৌড়ের সাক্ষী থাকল মার্কেট।

আজ ঠিক কী হয়েছে বাজারে
এদিন প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সূচক। বুধবার ২৯৪৬ পয়েন্ট বেড়ে প্রায় ৩.৯৬ শতাংশ উঠেছিল সেনসেক্স। দিনের শেষে ৭৭,৫৬২.৯০ পয়েন্টে উঠেছে এই সূচক। পাশাপাশি নিফটি ৫০ ৮৭৪ পয়েন্ট বেড়ে ২৩,৯৯৭ পয়েন্টে গিয়ে থমকেছে। সবথেকে বড় জাম্প দিয়েছে নিফটি মিডক্যাপ ১০০ ও স্মল ক্যাপ ১০০ সূচক। ৪ শতাংশ বেশি উঠে গেছে এই সূচকগুলি।

এই চার কারণে এই দুরন্ত গতি
১ ইরান-আমেরিকা যুদ্ধবিরতি
ভারত তথা বিশ্ব বাজারে এই পরিবর্তনের অন্যতম কারণ ছিল আমেরিকা-ইরানের যুদ্ধবিরতি ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, আপাতত ২ সপ্তাহ যুদ্ধবিরতি বজায় রাখবে ওয়াশিংটন। যেকারণে ইরানে সেনা হামলার পথ থেকে সরে এসেছে তারা। ইরানও এই আহ্বানে সাড়া দিয়েছে। আগামী শুক্রবার হতে চলেছে দুই দেশের এই বৈঠক।  গত রাতেই ইরানের সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর ৩৬০ ডিগ্রি ঘুরে যুদ্ধবিরতি ঘোষণায় হাসি ফুটেছে শেয়ার বাজারে। একসঙ্গে ৪ শতাংশ লাফ দিয়েছে মার্কেট।

২ অপরিশোধিত তেলের দামে পতন
১১৫ ডলার প্রতি ব্যারেল থেকে আজ ৯৫ ডলারে পৌঁছে গিয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। রাতারাতি এই ১৪ শতাংশ পড়ে গিয়েছে এই অয়েল প্রাইস। পাশপাশি যুদ্ধবিরতির পর এখন নতুন করে হরমুজ খুলে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরানের তরফে। ফলে বিশ্ব বাজারে তেলের আর সেভাবে জোগানের সমস্যা বাড়বে না। যা শুনে স্বস্তি পেয়েছে শিল্প মহল।  

৩ রুপির তুলনায় ডালারে দামে পতন
এদিন ভারতীয় মুদ্রা রুপির তুলনায় ডলারের দামে ১ শতাংশ পড়ে যায়। রুপি শক্তিশালী হওয়ায় স্বাভাবিকভাবেই ভারতের শেয়ার বাজারে তার প্রভাব পড়ে। বুধবার ইন্ডিয়ান রুপি ৪১ পয়সা বেড়ে ৯২.৫৮ ডলার।

৪ রিজার্ভ ব্যাঙ্কের নতুন রেপো রেট ঘোষণা
তবে এদিন সবথেকে ভাল খবর আসে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি মিটিংয়ের পর। যেখানে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার ফলে নতুন করে চিন্তা বাড়েনি বাজারের। বিশ্ব বাজারের সঙ্গে ভারতের বাজারও দুরন্ত গতি দেখিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Emergency Fund: জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
Gym Supplement Rules : জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের
জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের
Old SmartPhone: পুরোনো স্মার্টফোন বিক্রি করবেন নাকি এক্সচেঞ্জ, কী করলে মিলবে বেশি টাকা?
পুরোনো স্মার্টফোন বিক্রি করবেন নাকি এক্সচেঞ্জ, কী করলে মিলবে বেশি টাকা?
JioStar Layoffs : দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস
দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget