এক্সপ্লোর

Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !

Girl Child Savings Schemes : কন্যাসন্তানের উচ্চশিক্ষা ও বিয়ের জন্য সেই ক্ষেত্রে চিন্তামুক্ত হবেন আপনি। এই লক্ষ্য পূরণ করতে ভারত সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) নিয়ে এসেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 'সুকন্যা সমৃদ্ধি যোজনা' চালু করেছে সরকার।
  • এই যোজনা বছরে ২৫০ থেকে ১.৫ লক্ষ টাকা জমা দেওয়ার সুবিধা দেয়।
  • বর্তমানে ৮.২% বার্ষিক সুদ সহ করমুক্ত রিটার্নের নিশ্চয়তা প্রদান করে।
  • মেয়ের ১৮ বছর বয়সে বা উচ্চশিক্ষার জন্য টাকা তোলার নিয়ম আছে।

Girl Child Savings Schemes : আপনার কন্যাসন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে নিতে পারেন এই স্কিম। কন্যাসন্তানের উচ্চশিক্ষা ও বিয়ের জন্য সেই ক্ষেত্রে চিন্তামুক্ত হবেন আপনি। এই লক্ষ্য পূরণ করতে ভারত সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) নিয়ে এসেছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা কী ? কবে শুরু হয় এই যোজনা ?
২০১৫ সালে কেন্দ্র সরকার কন্যাসন্তানদের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ সঞ্চয় প্রকল্পটি চালু করে। ১০ বছরের কম বয়সী যে কোনও মেয়ের নামে তার অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সরকারি প্রকল্প হওয়ায় এটি একটি ঝুঁকিমুক্ত নিশ্চিত রিটার্নের বিনিয়োগ।

বিনিয়োগ করলে কত পাবেন : ১,০০০ টাকা করে জমা করলে কত পাবেন ?
এই প্রকল্পের সবথেকে আকর্ষণীয় দিক হল এর সুদের হার। বর্তমানে সরকার এই প্রকল্পে ৮.২% হারে বার্ষিক সুদ দিচ্ছে, যা সাধারণ ফিক্সড ডিপোজিট (FD)-এর তুলনায় অনেকটাই বেশি।

যদি আপনি প্রতি মাসে ১,০০০ টাকা (বছরে ১২,০০০ টাকা) এই অ্যাকাউন্টে জমা করেন:

বিনিয়োগের সময়সীমা: ১৫ বছর।

মোট জমা করা আসল টাকা: ১,৮০,০০০ টাকা।

২১ বছর পর মোট প্রাপ্তি: আনুমানিক ৫,৫৪,২০৬ টাকা।

অর্থাৎ, আপনার জমা করা টাকার প্রায় তিনগুণ টাকা আপনি ম্যাচুরিটির সময় ফেরত পাবেন।

স্কিমের মূল বৈশিষ্ট্যসমূহ:
ন্যূনতম ও সর্বোচ্চ জমা: বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়।

ট্যাক্স সুবিধা: এই স্কিমটি 'EEE' ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ বিনিয়োগ করা টাকা, অর্জিত সুদ এবং ম্যাচুরিটির সময় প্রাপ্ত সম্পূর্ণ অর্থই আয়কর মুক্ত।

অ্যাকাউন্ট খোলার নিয়ম: পোস্ট অফিস বা যেকোনও অনুমোদিত ব্যাঙ্কে মেয়ের জন্ম শংসাপত্র এবং অভিভাবকদের পরিচয়পত্র (আধার, প্যান কার্ড) দিয়ে এই অ্যাকাউন্ট খোলা সম্ভব। একটি পরিবারে সর্বোচ্চ দুই মেয়ের নামে এই অ্যাকাউন্ট খোলা যায়।

আংশিক টাকা তোলার নিয়ম : মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে উচ্চশিক্ষার প্রয়োজনে জমানো টাকার ৫০ শতাংশ পর্যন্ত তোলা যেতে পারে।

সতর্ক বার্তা: ওপরের হিসেবটি বর্তমান সুদের হারের ওপর ভিত্তি করে করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুদের হার প্রতি তিন মাস অন্তর পরিবর্তিত হতে পারে। বিনিয়োগ করার আগে কাছের পোস্ট অফিস বা ব্যাঙ্কে যোগাযোগ করে বর্তমান নিয়মাবলী জেনে নিন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কী?

এটি ভারত সরকার কর্তৃক ২০১৫ সালে চালু করা একটি সঞ্চয় প্রকল্প। ১০ বছরের কম বয়সী মেয়েদের আর্থিক সুরক্ষার জন্য অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত শতাংশ সুদ পাওয়া যায়?

বর্তমানে, এই প্রকল্পে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয়, যা সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা জমা দেওয়া যায়?

এই স্কিমে বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি ট্যাক্স-মুক্ত?

হ্যাঁ, এই স্কিমটি 'EEE' ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বিনিয়োগ, সুদ এবং ম্যাচুরিটির সমস্ত অর্থ আয়কর মুক্ত।

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে আংশিক টাকা তোলার নিয়ম কী?

মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে উচ্চশিক্ষার জন্য জমানো টাকার ৫০ শতাংশ পর্যন্ত তোলা যেতে পারে।

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget