এক্সপ্লোর

Sukanya Samriddhi Yojana : ১১ বছরে সাড়ে ৪ কোটি অ্যাকাউন্ট সুকন্যা সমৃদ্ধির, কী এমন সুবিধা দেয় ?

Investment Schemes: ২০২৬ সালের ২২শে জানুয়ারি এই প্রকল্পটি ১১ বছর পূর্ণ করেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সুকন্যা সমৃদ্ধি যোজনা কন্যাশিশুদের আর্থিক সুরক্ষা দেয়।
  • ৮.২% সুদ ও ভারত সরকারের সুরক্ষা নিশ্চিত।
  • ১৮ বছরে বা শিক্ষার জন্য অর্থ তোলা যায়।
  • ২১ বছর পর বা নির্দিষ্ট শর্তে নিষ্পত্তি হয়।

Girl Child Investment Schemes: আপনার ঘরেও শিশু কন্যা থাকলে অবশ্য়ই ভাবুন এই সরকারি স্কিমের বিষয়ে। গত ১১ বছর ধরে দারুণ সুদ দিয়ে চলেছে এই প্রকল্প। যে কারণে সাধারণ মানুষ এই স্কিমের ওপর ভরসা করছেন।

লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার স্থান

হিসেব বলছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ভারতের কন্যাশিশুদের জন্য অন্যতম প্রভাবশালী সামাজিক ও আর্থিক উদ্যোগ। সরকারি এই স্কিমে দেশের লক্ষ লক্ষ পরিবার বিনিয়োগ করেছে। কন্য়া শিশুদের আর্থিক নিরাপত্তার জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। 

কেন কেন্দ্রীয় সরকার নিয়েছিল এই উদ্য়োগ

কেন্দ্রীয় সরকার 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযানের আওতায় ২০১৫ সালের ২২শে জানুয়ারি এই প্রকল্প চালু করেছিল।  এই প্রকল্পটি কেবল একটি সঞ্চয় প্রকল্প হিসেবে নয়, বরং আর্থিক পরিকল্পনার সঙ্গে সামাজিক অগ্রগতির প্রতীক হিসাবে উঠে এসেছে। গত এক দশকে SSY পরিবারগুলি তাদের কন্যাদের শিক্ষা, সুস্থতা ও আর্থিকবাবে স্বাধীনতা দেওয়ার জন্য প্রাথমিকভাবে বিনিয়োগ করতে উৎসাহিত করেছে।

১১ বছর অতিক্রম করল সুকন্য সমৃদ্ধি

২০২৬ সালের ২২শে জানুয়ারি এই প্রকল্পটি ১১ বছর পূর্ণ করেছে। এখনও পর্যন্ত ৪.৫৩ কোটিরও বেশি SSY অ্যাকাউন্ট খোলা হয়েছে। যা দর্শায় এই স্কিমের ওপর আস্থা রাখছেন মানুষজন।

শক্তিশালী রিটার্ন, সুরক্ষিত বিনিয়োগ
বর্তমানে বার্ষিক ৮.২ শতাংশ সুদের হার প্রদানকারী SSY, শুধুমাত্র মেয়েদের জন্য নিবেদিত সরকারি সহায়তাপুষ্ট সঞ্চয় প্রকল্পগুলি মধ্যে সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী প্রকল্পগুলোর অন্যতম। মূলধন ও সুদ ভারত সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিশ্চিত, যা এটিকে একটি কম ঝুঁকিপূর্ণ এবং নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত করেছে।

এর মাধ্যমে কী কী সুবিধা পেতে পেরেন আপনি

অর্থনীতির বিশেষজ্ঞরা বলছে, এই স্কিম কন্য়াদের শিক্ষা ও বিবাহের খরচ মেটাতে সাহায্য করে। এই স্কিমে আর্থিক নিরাপত্তার পাশাপাশি ও স্বনির্ভরতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। যে কারণে SSY নারীদের উন্নয়ন ও একটি আত্মনির্ভর ভারতের বৃহত্তর স্বপ্ন, যা এখন বাস্তবায়নের মুখ দেখছে।

কারা এই অ্যাকাউন্ট খোলার যোগ্য ?
 ডাকঘর বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। কন্যাশিশুদের জন্য তার বাবা-মা বা আইনি অভিভাবকরা একটি SSY অ্যাকাউন্ট খুলতে পারেন।

মেয়ের বয়স কত হতে হবে

মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়স পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যায়। প্রতি কন্যাশিশুর জন্য শুধুমাত্র একটি অ্যাকাউন্ট অনুমোদিত ও যমজ বা তিন সন্তানের ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া প্রতি পরিবারে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। অ্যাকাউন্টটি ভারতজুড়ে স্থানান্তরযোগ্য এবং মেয়েটির ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত অভিভাবকরা চালাতে পারেন। এরপর সে নিজে এটি পরিচালনা করতে পারে। 

কী কী নথি লাগে

অ্যাকাউন্ট খোলার ফর্ম
কন্যা সন্তানের জন্ম শংসাপত্র
আধার নম্বর
প্যান বা ফর্ম ৬০

জমা ৩.৩৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এসএসওয়াই-এর অধীনে মোট জমার পরিমাণ ৩.৩৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরে।

সর্বনিম্ন বার্ষিক জমার পরিমাণ ২৫০ টাকা, এবং সর্বোচ্চ সীমা প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যেতে পারে।

সুদ 
সুদ মাসিক গণনা করা হয় এবং প্রতিটি আর্থিক বছরের শেষে জমা করা হয়, যা নিশ্চিত করে যে অ্যাকাউন্টটি ব্যাংক বা পোস্ট অফিসের মধ্যে স্থানান্তরিত হলেও বৃদ্ধি অব্যাহত থাকে।

শিক্ষার জন্য টাকা তোলা যায়
অ্যাকাউন্টধারীর বয়স ১৮ বছর হলে বা দশম শ্রেণি পাস করলে, শিক্ষার উদ্দেশ্যে অ্যাকাউন্টের ব্যালেন্সের ৫০ শতাংশ পর্যন্ত তোলা যেতে পারে। নথিভুক্ত শিক্ষাগত খরচের সাপেক্ষে এককালীন বা কিস্তিতে টাকা তোলা যেতে পারে।

ম্যাচিওরিটি ও অকালে বন্ধ করার সুযোগ
অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পর অ্যাকাউন্টটি পরিপক্ক হয়। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অকাল বন্ধ করার অনুমতি দেওয়া হয়, যেমন ১৮ বছর বয়স হওয়ার পর অ্যাকাউন্টধারীর বিয়ে বা তার মৃত্যুর ঘটনায়। প্রথম পাঁচ বছরের মধ্যে অকাল বন্ধ করার অনুমতি নেই।

 

Frequently Asked Questions

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কী?

সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো কন্যাশিশুদের আর্থিক সুরক্ষা ও শিক্ষার জন্য ভারত সরকারের একটি উদ্যোগ। ২০১৫ সালে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযানের অংশ হিসেবে এটি চালু করা হয়েছিল।

এই যোজনায় কত হারে সুদ পাওয়া যায়?

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। এটি মেয়েদের জন্য সরকারি স্কিমগুলোর মধ্যে সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী একটি প্রকল্প।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত টাকা জমা দেওয়া যায়?

এই স্কিমে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতি আর্থিক বছরে জমা দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যায়।

মেয়েরা কোন বয়সে এই টাকা তুলতে পারবে?

মেয়েরা ১৮ বছর বয়সে বা দশম শ্রেণি পাশ করার পর শিক্ষার জন্য অ্যাকাউন্টের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারবে। সম্পূর্ণ পরিপক্কতা ২১ বছর বয়সে।

কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?

কন্যা শিশুর বাবা-মা বা আইনি অভিভাবকরা মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়স পর্যন্ত এই অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতিটি কন্যা শিশুর জন্য একটি এবং ব্যতিক্রম ছাড়া প্রতি পরিবারে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

সেরা শিরোনাম

LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget