এক্সপ্লোর

TCS Infy Stock Crashed : এআই আতঙ্কে কাঁপছে দালাল স্ট্রিট, ৬ শতাংশ পড়ল ইনফোসিস, টিসিএস, উইপ্রো, কোটি-কোটি টাকা লোকসান

Anthropic New AI : ইনফোসিস (Infosys), টিসিএস (TCS) এবং উইপ্রোর (Wipro) মতো শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলোর (IT Stocks) শেয়ারের দাম প্রায় ৬% পর্যন্ত পড়ে গেছে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অ্যানথ্রোপিকের নতুন এআই টুল বাজারে বড় প্রভাব ফেলেছে।
  • আইটি স্টকের দাম প্রায় ৬% পর্যন্ত কমে গেছে।
  • আইনি ও কর্পোরেট কাজে এআইয়ের ব্যবহার নিয়ে উদ্বেগ।
  • এআই অগ্রগতি আইটি শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ।

Anthropic New AI :  অ্যানথ্রোপিক-এর (Anthropic) নতুন এআই (AI) টুলের প্রভাবে বিশ্বজুড়ে প্রযুক্তি বাজারে ধস রীতিমতো ধস নেমেছে। বুধবার ভারতীয় শেয়ার বাজারেও (Indian Stock Market) এর বড় প্রভাব দেখা গেছে। ইনফোসিস (Infosys), টিসিএস (TCS) এবং উইপ্রোর (Wipro) মতো শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলোর (IT Stocks) শেয়ারের দাম প্রায় ৬% পর্যন্ত পড়ে গেছে। 

এআই আতঙ্কে কাঁপছে দালাল স্ট্রিট, বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লোকসান
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কি তবে মানুষের কাজের জায়গা দখল করতে শুরু করেছে ? মার্কিন স্টার্টআপ অ্যানথ্রোপিক (Anthropic)-এর একটি নতুন এআই টুল লঞ্চ হওয়ার পর এই আশঙ্কাই এখন গ্রাস করেছে শেয়ার বাজারকে। বুধবার সকালে বাজার খুলতেই ভারতীয় আইটি সেক্টরে ধস নামে।

কেন এই ধস ?
অ্যানথ্রোপিক-এর নতুন এআই টুলটি মূলত আইনি কাজ (Legal Automation) এবং বিভিন্ন কর্পোরেট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম। বিনিয়োগকারীদের ভয়, এই ধরনের উন্নত এআই টুল ভবিষ্যতে প্রথাগত আইটি পরিষেবা এবং সফটওয়্যার ব্যবসায়িক মডেলকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে। ফলে সংস্থাগুলোর আয় কমে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়।

এক নজরে শেয়ার বাজারের পরিস্থিতি:
বুধবারের লেনদেনে নিফটি আইটি (Nifty IT) ইনডেক্স ৫.২৫% পর্যন্ত পড়ে যায়। 
বড় সংস্থাগুলির অবস্থা কী হয়েছে আজ:
এই পতন কেবল ভারতীয় বাজারে সীমাবদ্ধ নয়; আমেরিকার বাজারে অ্যাডোবি (Adobe), সেলসফোর্স (Salesforce) এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের শেয়ারেও ৩% থেকে ৮% পতন লক্ষ্য করা গেছে।

আইটি সংস্থা শেয়ারের দাম হ্রাস (প্রায়) বর্তমান বাজার দর (টাকা)
ইনফোসিস (Infosys) ৫.৯১% ১৫৫৮
টিসিএস (TCS) ৫.১৪% ৩০৬০
উইপ্রো (Wipro) ৫.০০%+ ২৩২
পারসিস্টেন্ট সিস্টেমস ৫.০০%+ ৫৮৮৩

বিনিয়োগকারীদের চিন্তা কোথায় ?
১. ব্যবসায়িক মডেলে ঝুঁকি: ভারতীয় আইটি সংস্থাগুলো মূলত উত্তর আমেরিকার ক্লায়েন্টদের ওপর নির্ভরশীল। এআই-এর প্রভাবে যদি ক্লায়েন্টরা খরচ কমিয়ে দেয়, তবে এই সংস্থাগুলোর আয়ে টান পড়বে। 
২. অটোমেশন বনাম কর্মসংস্থান: নতুন এআই টুলগুলি জটিল কাজ কম সময়ে ও কম খরচে করতে পারলে আউটসোর্সিং ব্যবসার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে। 
৩. এডিআর (ADR) পতন: মার্কিন বাজারে ইনফোসিস এবং উইপ্রোর এডিআর (American Depository Receipts) ৫-৬% পড়ে যাওয়ায় ভারতীয় বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়েছে।

আগামী দিনের সম্ভাবনা: বাজার বিশেষজ্ঞদের মতে, এআই-এর এই অগ্রগতি আইটি শিল্পের জন্য এক বড় চ্যালেঞ্জ। সংস্থাগুলি যদি দ্রুত নিজেদের এআই প্রযুক্তির সাথে মানিয়ে নিতে না পারে, তবে দীর্ঘমেয়াদি অস্থিরতা বজায় থাকতে পারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

অ্যানথ্রোপিকের নতুন এআই টুলটি কী ধরনের কাজ করতে পারে?

অ্যানথ্রোপিকের নতুন এআই টুলটি মূলত আইনি কাজ এবং বিভিন্ন কর্পোরেট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম।

নতুন এআই টুলের প্রভাবে ভারতীয় শেয়ার বাজারে কী প্রভাব পড়েছে?

অ্যানথ্রোপিকের নতুন এআই টুলের প্রভাবে ইনফোসিস, টিসিএস এবং উইপ্রোর মতো শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলোর শেয়ারের দাম প্রায় ৬% পর্যন্ত পড়েছে।

বিনিয়োগকারীদের মূল আশঙ্কা কী?

বিনিয়োগকারীদের ভয়, উন্নত এআই টুল ভবিষ্যতে প্রথাগত আইটি পরিষেবা এবং সফটওয়্যার ব্যবসায়িক মডেলকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে।

বিশ্বের অন্যান্য প্রযুক্তি বাজারেও কি এই প্রভাব দেখা গেছে?

হ্যাঁ, আমেরিকার বাজারে অ্যাডোবি, সেলসফোর্স এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের শেয়ারেও ৩% থেকে ৮% পতন লক্ষ্য করা গেছে।

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget