এক্সপ্লোর

Best Mutual Funds : বাজার এখন ফ্লেক্সি-ক্যাপ মিউচুয়াল ফান্ডের, চার বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ ফান্ড

Flexi Cap Funds : কোন পাঁচ ফ্লেক্সি ক্যাপ দিয়েছে সেরা রিটার্ন ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ফ্লেক্সিক্যাপ ফান্ডে বিনিয়োগ দ্রুত বাড়ছে, ৪ বছরে বেড়েছে ১৪৮%।
  • এই ফান্ডে লার্জ থেকে স্মল ক্যাপ সব শেয়ার থাকে।
  • বিনিয়োগে নমনীয়তা ভালো রিটার্ন পেতে সাহায্য করে।
  • সেরা পারফর্মিং ফান্ডের মধ্যে HDFC Flexi Cap উল্লেখযোগ্য।

Flexi Cap Funds : ব্লু-চিপ, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে এখন মানুষ বেশি ভরসা করছে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের দিকে। ভারতের বাজারের পরিসংখ্যান বলছে, গত চার বছরে এই ফান্ডগুলির সম্পদের পরিমাণ ১৪৮.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হিসেব খাতা দেখাচ্ছে, ডিসেম্বর ২০২৫-এ ৫.৫২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এই ফান্ডগুলি, যা ডিসেম্বর ২০২১-এ ছিল ২.২২ লক্ষ কোটি টাকা। কোন পাঁচ ফ্লেক্সি ক্যাপ দিয়েছে সেরা রিটার্ন ?

জেনে নিন ফ্লেক্সি-ক্যাপ ফান্ড কী?
মূলত, এই ফান্ডগুলিতে লার্জ-ক্যাপ থেকে স্মল-ক্যাপ পর্যন্ত সব ধরনের শেয়ার থাকে। যার ফলে সুবিধে মতো ফান্ড ম্যানেজার একটি নির্দিষ্ট শ্রেণির ফান্ডের পরিবর্তে সব ধরনের ফান্ডে যখন -তখন বিনিয়োগ করতে পারে। ফলে সীমাবদ্ধতা না থাকায় রিটার্নও এতে বেশি আসে। 

এই ফান্ডগুলোতে নিট বিনিয়োগ গত চার বছরে প্রায় ৩১৫.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ডিসেম্বর ২০২৫-এ ১০,০১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২১ সালে ছিল ২,৪০৯ কোটি টাকা। এই আর্থিক বছরের (২০২৫-২৬) শুরু থেকে বিনিয়োগ ৭৮.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মার্চ ২০২৫-এ ছিল ৫৬১৫ কোটি টাকা।

বাজার বিশেষজ্ঞরা কী বলছেন
 আইসিআরএ অ্যানালিটিক্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড মার্কেট ডেটা অশ্বিনী কুমার বলেন, “ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি ফান্ড ম্যানেজারদের পরিবর্তনশীল বাজারের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ করে দেয়। বিনিয়োগে নমনীয়তা থাকায় ভালো স্টকের দিকে সহজেই ঝোঁকা যায়। এই ধরনের ফান্ড লার্জ ক্যাপের স্থিতিশীলতার সঙ্গে মিড ও স্মল ক্যাপের বৃদ্ধির সম্ভাবনাকে একত্রিত করে। দেখে নিন সেরা ৫টি সেরা পারফর্মিং ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম ও পারফরম্যান্স।

স্কিমের নাম                                           ৩ বছরের রিটার্ন (%)             ৫ বছরের রিটার্ন (%)
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ                     ২১.৫৩৩৯                            ২৩.৬৭১৫

কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ                              ১৫.৫৭১০                             ২২.০৫৩৫

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ                ২০.৯৮৩৯                            ২০.৭০৭৫

জেএম ফ্লেক্সি ক্যাপ                                ২০.১৯৫৪                             ২০.০২৩২

পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড               ২২.১৬১২                             ১৯.৭৪৯৬

(Source : MFI360Explorer)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

ফ্লেক্সি-ক্যাপ ফান্ড বলতে কী বোঝায়?

ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ—সব ধরনের শেয়ার থাকে। এর ফলে ফান্ড ম্যানেজার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিনিয়োগ করতে পারেন।

ফ্লেক্সি-ক্যাপ ফান্ডগুলির সম্পদের পরিমাণ কেন বাড়ছে?

পরিবর্তনশীল বাজারের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধার কারণে ফ্লেক্সি-ক্যাপ ফান্ডগুলির জনপ্রিয়তা বাড়ছে। এতে ফান্ড ম্যানেজাররা ভালো স্টকে সহজেই বিনিয়োগ করতে পারেন।

গত চার বছরে ফ্লেক্সি-ক্যাপ ফান্ডগুলির সম্পদ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

গত চার বছরে ফ্লেক্সি-ক্যাপ ফান্ডগুলির সম্পদের পরিমাণ ১৪৮.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে ২০২৫-এ এই ফান্ডগুলির সম্পদ ৫.৫২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে নিট বিনিয়োগের পরিমাণ কত বেড়েছে?

গত চার বছরে ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে নিট বিনিয়োগ প্রায় ৩১৫.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি ডিসেম্বর ২০২৫-এ ১০,০১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget