এক্সপ্লোর

Adani Group Trouble: আদানি গ্রুপে বড় ধাক্কা ! এবার 'সরে দাঁড়াল' ফ্রান্সের কোম্পানি

Adani-Total Energies: এবার আদানির সঙ্গে 'গাঁটছড়া ভাঙল' ফ্রান্সের কোম্পানি। যার ফলে দেশের বাইরে মারাত্মক ধাক্কা গেল কোম্পানির ভাবমূর্তি।   

Adani-TotalEnergies: অস্থিরতা ছাড়ছে না আদানিকে (Adani Group)। শেয়ারে মারাত্মক ধসের প্রভাব পড়ছে বিভিন্ন চুক্তিতে। টেন্ডার বাতিল করেছে বেশকিছু রাজ্য। এবার আদানির সঙ্গে 'গাঁটছড়া ভাঙল' ফ্রান্সের কোম্পানি। যার ফলে দেশের বাইরে মারাত্মক ধাক্কা গেল কোম্পানির ভাবমূর্তি।   

Total Energies: টোটাল এনার্জি ভাঙল সম্পর্ক
আদানি গ্রুপে অস্থিরতা প্রভাব পড়েছে ফ্রান্সের টোটাল এনার্জি সংস্থার ওপর। সম্প্রতি আদানিদের হাইড্রোজেন প্রকল্পে যোগদানের সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে কোম্পানি। ২০২২ সালের জুনে TotalEnergies আদানি গ্রুপের হাইড্রোজেন প্রকল্পে অংশীদারির ঘোষণা করে। যা এখন আর এগিয়ে নিয়ে যেতে রাজি নয় কোম্পানি।

Adani Group Trouble: কেন সম্পর্কে ইতি ?
TotalEnergies-এর চিফ এক্সিকিউটিভ প্যাট্রিক পোয়ান (Patrick Pouyanne)কোম্পানির আর্থিক ফল ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আদানি গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব গত বছর ২০২২ সালের জুনে ঘোষণা করা হয়েছিল। তবে এই নিয়ে দুই কোম্পানির মধ্যে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।

গত বছরের ঘোষণা অনুসারে, TotalEnergies আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ২৫ শতাংশ শেয়ার নেওয়ার কথা ছিল। আদানি গ্রুপ হাইড্রোজেন ইকোসিস্টেমে আগামী ১০ বছরে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা বলেছে। ২০৩০ সালের মধ্যে ১০ লাখ টন উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছিল কোম্পানি।টোটাল এনার্জি হিন্ডেনবার্গ রিসার্চের আদানি গ্রুপ নিয়ে অ্যাকাউন্টিংয়ের পরই এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  যদিও হিনডেনবার্গের অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।

Total Energies: আজ বাজারে আদানি গ্রুপের শেয়ারে কী অবস্থা ছিল ?
অন্যদিকে, আদানি গ্রুপের বাকি শেয়ারের দাম বাড়লেও আদানি টোটাল গ্যাস শেয়ার (আদানি টোটাল গ্যাস শেয়ার) ৫ শতাংশ পতনের সঙ্গে লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। বুধবারের ট্রেডিং সেশনে, শেয়ারটি এক বছরের মধ্যে সর্বনিম্ন ১৩৯১ টাকায় বন্ধ হয়েছে। ২৩ জানুয়ারি স্টকটি ৪০০০ টাকার স্তরে ছিল। হিন্ডেনবার্গ রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর থেকে আদানি টোটাল গ্যাসের শেয়ার ৬৫ শতাংশ কমেছে।

প্রায় ৮০০ কোটি ডলারের সম্পত্তি হাতছাড়া হয়েছে আদানির

লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। এ বার সেরা ১০ ধনকুবেরের তালিকার বাইরে চলে গেলেন তিনি। শীঘ্রই এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাও হারাতে চলেছেন বলে প্রমাদ গোনা শুরু হয়েছে।

FD Rates Hike: ফিক্সড ডিপোজিটে ১০ শতাংশ সুদ ! শীঘ্রই হতে পারে ঘোষণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget