এক্সপ্লোর

Unified Pension Scheme: পেনশনের নিয়মে আসবে বদল, এই দিনে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র

Unified Pension Scheme Update: পুজোর মরশুমেই আগামী ১৫ অক্টোবর এই ইউনিফায়েড পেনশন স্কিম নিয়ে নোটিফিকেশন জারি করতে পারে সরকার। সরকারের কাছে এই নতুন পেনশন স্কিম এখন সবথেকে বেশি প্রাধান্য।

Pension Scheme: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগামী বছর থেকেই চালু হতে চলেছে নতুন পেনশন স্কিম। আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে চালু হবে এই ইউনিফায়েড পেনশন স্কিম। আগামী বছর চালু হলেও খুব শীঘ্রই এই পেনশন প্রকল্প (Unified Pension Scheme) লঞ্চ করতে পারে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে। পুজোর মরশুমেই আগামী ১৫ অক্টোবর এই ইউনিফায়েড পেনশন স্কিম নিয়ে নোটিফিকেশন জারি করতে পারে সরকার। সরকারের কাছে এই নতুন পেনশন স্কিম (Pension Scheme) এখন সবথেকে বেশি প্রাধান্য। এর মাধ্যমে লক্ষ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন।

বহু বৈঠক হয়েছে এই পেনশন স্কিমের জন্য

সংবাদসূত্রে জানা গিয়েছে কেবিনেট সেক্রেটারি টিভি সোমানাথন সম্প্রতি বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সঙ্গে এই নতুন পেনশন স্কিম প্রণয়ন নিয়ে বৈঠক করে চলেছেন যাতে এই নতুন পেনশন স্কিম চালু করতে কোনও বিঘ্ন না ঘটে। অর্থসচিব হওয়ার দরুণ ন্যাশনাল পেনশন স্কিম পর্যালোচনা কমিটির চেয়ারম্যান ছিলেন টিভি সোমানাথন। সোমানাথন কমিটির অনুমোদনক্রমে সরকার এই ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউনিফায়েড পেনশন স্কিমের বিশেষত্ব কী

এই ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে বেসিক স্যালারির গড় ও অবসরের আগে ১২ মাসের প্রাপ্য মহার্ঘভাতা নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হবে। এই ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে পেনশন ফান্ডে এবার থেকে সমস্ত কর্মীকে বিনিয়োগ করতে হবে। কর্মীদের তাদের বেসিক পে ও ডিএ-র ১০ শতাংশ ইউপিএসে জমা দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে কর্মীদের পেনশন ফান্ডে (Unified Pension Scheme) ১৮.৫ শতাংশ অবদান থাকবে। এনপিএসে এই অবদান ছিল ১৪ শতাংশ। ফলে ইউনিফায়েড পেনশন স্কিমে নিজেদের বিনিয়োগ বাড়াতে চলেছে সরকার। এই পেনশন স্কিমের অধীনে টানা ২৫ বছর চাকরি করার পরে সমস্ত কর্মী অবসরকালীন সময়ে নিশ্চিত পেনশন পাবেন। এর মাধ্যমে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী। এনপিএসের ক্ষেত্রে এই নিশ্চিত পেনশনের সুবিধে ছিল না। এছাড়াও আরও কিছু সুযোগ-সুবিধে পাবেন কর্মীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mutual Fund: বছরে ১৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই ১০ ফান্ড, মুনাফায় দিতে হয়নি আয়করও

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget