এক্সপ্লোর

Vijay Mallya: ঋণের চেয়ে বেশি টাকা আদায়? মামলা করলেন বিজয় মাল্য, ১০ ব্যাঙ্ককে নোটিস আদালতের

Vijay Mallya Case: ব্যাঙ্কগুলি প্রদত্ত টাকার কয়েক গুণ বেশি উশুল করেছে বলে কর্নাটক হাইকোর্টে মামলা করেন বিজয়।

নয়াদিল্লি: ঋণখেলাপের দায়ে দেশছাড়া। এবার ভারতের আদালতে মামলা করলেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। যত টাকার ঋণখেলাপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে, তার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। ঋণের টাকা শোধ হয়ে যাওয়ার পরও, ব্যাঙ্কগুলি টাকা তুলে গিয়েছে,ঋণের দ্বিগুণেরও বেশি টাকা আদায় করেছে বলে দাবি করেছেন। সেই নিয়ে State Bank of India, Punjab National Bank of India-সহ মোট ১০টি ব্য়াঙ্ককে নোটিস ধরাল আদালত। (Vijay Mallya)

ব্যাঙ্কগুলি প্রদত্ত টাকার কয়েক গুণ বেশি উশুল করেছে বলে কর্নাটক হাইকোর্টে মামলা করেন বিজয়। তিনি জানান, Kingfisher Airlines-এর বিরুদ্ধে যে ঋণখেলাপি মামলা ছিল, তাতে ঋণের মূল টাকা উঠে আসার পরও, বার বার করে টাকা উশুল করেছে ব্যাঙ্কগুলি। অর্থাৎ যত টাকা বাকি ছিল, তার কয়েক গুণ বেশি টাকা আদায় করা হয়েছে। কত টাকা টাকা তোলা হয়েছে, ব্য়াঙ্কগুলিকে তার স্টেটমেন্ট জমা দিতে নির্দেশ দেওয়া হোক বলে আদালতে আবেদন জানান বিজয়। (Vijay Mallya Case)

সেই মামলার শুনানিতেই ১০টি ব্যাঙ্ককে নোটিস ধরালেন কর্নাটক হাইকোর্টের বিচারপতি আর দেবদাস। নোটিস ধরানো হয়েছে একজন  ঋণের টাকা আদায়কারী আধিকারিক এবং একটি সম্পত্তি পুনরুদ্ধার সংস্থাকেও। বিজয়ের আইনজীবী সজন পুবাইয়া আদালতে জানান, Kingfisher Airlines-এর মাথায় ৬২০০ কোটি টাকা ঋণ ছিল। সেই টাকা আদায় করতে গিয়ে ইতিমধ্যেই ১৪০০০ কোটি টাকা তুলে নিয়েছে ব্যাঙ্কগুলি।

আদালতে বিজয়ের আইনজীবী অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে উদ্ধৃত করেন। তিনি বলেন, “লোকসভায় অর্থমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন। ঋণের টাকা আদায়কারী আধিকারিক জানিয়েছেন ১০২০০ কোটি উদ্ধার হয়েছে। অর্থাৎ ঋণ পুরো শোধ হয়ে যাওয়ার পরও, এখনও টাকায় আদায় করা হচ্ছে।”

টাকা আদায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েও আদালতে আবেদন জানান বিজয়। তাঁর নামে কত টাকার ঋণ ছিল, Kingfisher Airlines-এর হোল্ডিং সংস্থা United Breweriws-এর নামেই বা কত ঋণ ছিল, তার মধ্যে কত টাকা তোলা হয়েছে, পূর্ণাঙ্গ স্টেটমেন্ট চেয়েছেন তিনি। 

২০১৬ সালে সপরিবারে ব্রিটেনে পালিয়ে যান বিজয়। গত বছরই ঋণের চেয়ে বেশি টাকা আদায় করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। বিজয় জানান, Debt Recovery Tribunal ৬ হাজার ২০০ কোটি টাকা তোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার দ্বিগুণেরও বেশি টাকা আদায় করা হয়েছে। সংসদে নির্মলার ভাষণের কথাও উল্লেখ করেন বিজয়, যেখানে বিজয় মালিয়ার সম্পত্তি বিক্রি করে ১৪  হাজার ১৩১.৬ কোটি টাকা আদায় করা গিয়েছে। ঋণের টাকার চেয়ে বেশি টাকা কেন আদায় করা হল, প্রশ্ন তুলেছেন বিজয়।

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget