এক্সপ্লোর

Zomato Layoff: চাকরি পাওয়ার ১ বছরের মধ্যেই ৬০০ কর্মী ছাঁটাই, কেন এই সিদ্ধান্ত জোমাটোর ?

Layoff News: সংবাদসূত্রে জানা গিয়েছে, জোমাটো অ্যাসোসিয়েট অ্যাক্সিলেটার প্রোগ্রাম (জেএপি)-র অধীনে সংস্থায় ১৫০০ গ্রাহক সহায়ক কর্মী নিয়োগ করা হয়েছিল।

Layoff News: অনলাইন ফুড ও গ্রসারি ডেলিভারি সংস্থা জোমাটোতে বড় ছাঁটাই হয়েছে। সংস্থার পক্ষ থেকে নিয়োগের ১ বছরের মধ্যেই ৬০০ জনেরও বেশি কর্মীকে (Zomato Layoff) ছাঁটাই করেছে। মূলত গ্রাহক সহায়তা কর্মীরাই পড়েছেন এই ছাঁটাইয়ের (Layoff News) কোপে। সংস্থার ফুড ডেলিভারির ব্যবসা যখন আরও বড় হতে চলেছে, সেই সময় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে জোমাটো। অন্যদিকে এর সাবসিডিয়ারি কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কইটও ক্রমাগত লোকসানের সম্মুখীন হচ্ছে।

কোনও নোটিশ ছাড়াই বরখাস্ত কর্মীরা

সংবাদসূত্রে জানা গিয়েছে, জোমাটো অ্যাসোসিয়েট অ্যাক্সিলেটার প্রোগ্রাম (জেএপি)-র অধীনে সংস্থায় ১৫০০ গ্রাহক সহায়ক কর্মী নিয়োগ করা হয়েছিল। সংস্থায় কাজ করার এক বছর পূর্ণ হওয়ার আগেই পদোন্নতির আশায় থাকা এই কর্মীরা ছাঁটাইয়ের কোপে পড়েন। এদের অধিকাংশই এমন কর্মী যাদের কাজের চুক্তি পুনর্নবীকরণ করা হয়নি আর। এমনকী কোনও নোটিশ ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে দুর্বল পারফরম্যান্স, শৃঙ্খলাহীনতা এবং গ্রাহক সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে ক্রমাগত প্রশ্রয় দেওয়ায় সংস্থার ব্যয় অনেক কমে গিয়েছে তাও একটি কারণ এই ছাঁটাইয়ের পিছনে।

জোমাটো সংস্থার পক্ষ থেকে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রাহক সহায়তা দেওয়ার ব্যবস্থা বা পরিষেবা চালু করা হয়েছে। জোমাটো সম্প্রতি Nugget নামের একটি এআই-জেনারেটেড গ্রাহক সহায়তা প্ল্যাটফর্ম চালু করেছে। প্রতি মাসে এই Nugget ১.৫ কোটি গ্রাহক ইন্টার‍্যাকশনে ব্যাপকভাবে ব্যবহৃত হবে।

লোকসানের মুখে পড়ে এই সংস্থা

এই সংস্থার আর্থিক ক্ষমতার কথা বললে ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে সংস্থার নিট মুনাফা ৫৭ শতাংশ কমে ৫৯ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে এই মুনাফা ছিল ১৩৮ কোটি টাকা।

আমাজনেও চাকরি যাবে ১৪ হাজার ম্যানেজারের

ই-কমার্স সংস্থা আমাজনেও ২০২৫ সালের মধ্যেই নাকি ১৪ হাজার ম্যানেজারের চাকরি যেতে পারে। এমনটাই জানা গিয়েছিল আগের মাসে। আর এর ফলে বিশ্বজুড়ে এই সংস্থার ম্যানেজারদের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৭৭০ জন থেকে কমে হবে ৯১ হাজার ৯৩৬ জন। কর্মী বিন্যাস ঢেলে সাজাতে চাইছে আমাজন যাতে অপারেশনস আরও মসৃণ হয়। সিইও অ্যান্ডি জ্যাসির নির্দেশেই এই কর্মী ছাঁটাই হবে আমাজনে। কাজের দক্ষতা বৃদ্ধি, ডিসিশন মেকিং পদ্ধতি আরও সহজতর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাজন সংস্থায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget