এক্সপ্লোর

Delhi News: অতীতের সম্পর্কের কথা তুলে ‘শাস্তি’, দিল্লিতে মাকে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে, গ্রেফতার যুবক

Mother Assaulted by Son: নির্যাতনের শিকার মহিলা নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

নয়াদিল্লি: রাজধানী দিল্লির বুকে ফের নারকীয় ঘটনা। এবার ছেলের বিরুদ্ধে মাকে ধর্ষণের অভিযোগ উঠল। ৬৫ বছর বয়সি মাকে তাঁর ৩৯ বছর বয়সি ছেলে দু'-দু'বার ধর্ষণ করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, অতীতে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই মহিলা। তাই 'শাস্তি'স্বরূপ মাকে ধর্ষণ করে প্রতিশোধ তোলে ওই যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। (Delhi News)

নির্যাতনের শিকার মহিলা নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। ২৫ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে হজ কাজি থানায় যান ওই মহিলা। সেখানে ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি, সৌদি আরবে হজ সেরে দেশে ফিরেছিলেন তিনি। এর পরই ছেলে তাঁকে ধর্ষণ করে। (Mother Assaulted by Son)

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়েই হজ কাজি এলাকায় থাকেন মহিলা। তাঁর আর এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গত ১৭ জুলাই স্বামী এবং ছোট মেয়ের সঙ্গে হজে গিয়েছিলেন নির্যাতিতা। সেই সময় ছেলে ফোন করে অবিলম্বে দেশে ফিরতে বলে তাঁদের। বাবাকে ফোন করে মাকে ডিভোর্স দেওয়ার জন্যও জোরাজুরি করে। 

ফোনে বাবাকে ওই যুবক জানায়, বহু বছর আগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান ওই মহিলা। তাই বাবার উচিত, এখনই বিবাহবিচ্ছেদের পথে এগনো। এ নিয়ে ঝামেলা বাধে পরিবারের সকলের মধ্যে। গত ১ অগাস্ট শেষ পর্যন্ত দেশে ফেরেন সকলে। ওই যুবক প্রথমেই মাকে ঘরে বন্দি করে। অভিযোগ, জোর করে মায়ের বোরখা খুলে নেয় ওই যুবক। নিদারুণ অত্যাচার চালায়, শেষ পর্যন্ত ধর্ষণ করে। 

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, অত্যাচারের পাশাপাশি, তাঁকে অকথ্য ভাষায় আক্রমণ করে ছেলে। তাঁর জন্য ছোটবেলা নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ করে। ছেলের হাতে অত্যাচারিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই মহিলা। প্রথমে বড় মেয়ের বাড়িতে কিছুদিন ছিলেন। ১১ অগাস্ট বাড়ি ফিরে গেলে, নতুন করে অত্যাচার শুরু হয়। ওই দিন রাত ৯.৩০টা নাগাদ ছেলে একান্তে কথা বলতে চায়। কিন্তু এর পরও ঘরে বন্দি করে মহিলাকে মারধর করে সে। জানায়, 'অতীতের সম্পর্কে'র জন্য মাকে 'শাস্তি' দিচ্ছে সে। ১৪ অগাস্ট ফের মাকে ধর্ষণ করে। 

সহ্য করতে না পেরে ছোট মেয়েকে গোটা ঘটনা খুলে বলেন ওই মহিলা। মেয়েই আশ্বাস জোগান তাঁকে। সেই মতো পর দিন থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ অনুচ্ছেদের আওতায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget