এক্সপ্লোর

HIV Injection: পণের দাবি পূরণ না হওয়ায় বধূকে HIV ইঞ্জেকশন? কাঠগড়ায় স্বামী ও শ্বশুর-শাশুড়ি

Domestic Violence for Dowry: উত্তরাখণ্ডের হরিদ্বারের জসবাওয়ালার ঘটনা।

হরিদ্বার: পণের দাবি পূরণ না হওয়ায় বধূকে HIV ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ। উত্তরাখণ্ডের পুণ্যভূমি হরিদ্বার থেকে এমন নৃশংসতার ঘটনা সামনে এল। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মেয়ের বাবা অভিযোগ দায়ের করেছেন থানায়। প্রথমে পুলিশ অভিযোগ দায়ের করতে রাজি হয়নি বলে অভিযোগ। পরে আদালতের নির্দেশে মামলা দায়ের হয়। (HIV Injection)

উত্তরাখণ্ডের হরিদ্বারের জসবাওয়ালার ঘটনা। জানা গিয়েছে, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি, উত্তরপ্রদেশের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় হরিদ্বারের যুবক অভিষেক ওরফে সচিন সাইনির। বিয়েতে পণবাবদ মেয়ের বাড়ি থেকে নগদ ১৫ লক্ষ টাকা এবং একটি গাড়ি দেওয়া হয়।  কিন্তু ছেলের বাড়ির লোকজন ওই যৌতুকে সন্তুষ্ট ছিলেন না। তাঁদের দাবি ছিল, নগদ ১৫ লক্ষ টাকা দিতে হবে। সেই সঙ্গে একটি SUV গাড়ি চাই। সেই নিয়ে লাগাতার বধূর উপর অত্যাচার চলছিল। বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা এবং দামি গাড়ি আদায় করে আনতে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ি। (Domestic Violence for Dowry)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর পরিবার যদিও সেই দাবির সামনে মাথা নোয়াননি। যা দিয়েছেন, তার বাইরে আর কিছু না দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর। এতে ওই তরুণীকে বের করে দেন শ্বশুর বাড়ির লোকজন। সেই সময় পঞ্চায়েতের দ্বারস্থ হন মেয়ের বাড়ির লোকজন। পঞ্চায়েতের হস্তক্ষেপে ওই তরুণী শ্বশুরবাড়ি ফিরে যান। 

কিন্তু এর পরও রেহাই পাননি ওই তরুণী। নতুন করে তাঁর উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হয় তাঁর উপর। শেষ পর্যন্ত HIV ইঞ্জেকশন দিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে ফেলার চেষ্টা করেন বলে দাবি করেছেন তরুণীর বাবা। পুলিশকে তিনি জানিয়েছেন, একটা সময় পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মেয়েকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, তাঁদের মেয়ে HIV আক্রান্ত। 

মেয়ের এমন রোগের কথা জেনে হতবাক হয়ে যান বাপের বাড়ির লোকজন। জামাইয়েরও পরীক্ষা হয়। কিন্তু তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়েনি। মেয়ের কাছে সব জানতে পারে এর পর থানায় যান বাবা। কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায়নি। শেষ পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশে মামলা দায়ের হয়। 

অভিষেক এবং তাঁর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গঙ্গো কোতোয়ালি থানার পুলিশ। পণের জন্য় নির্যাতন, শারীরিক অত্যাচার, খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget