এক্সপ্লোর

SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?

SBI Customers Beware: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রহকদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ সতর্ক বার্তা জারি।

SBI গ্রাহকরা সাবধান। ভারতের বৃহত্তম ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রহকদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ সতর্ক বার্তা জারি করেছে। কোটি কোটি গ্রাহকের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কী এমন হয়েছে, যে কারণে এই নোটিশ জারি করতে হল ?

সম্প্রতি, এসবিআই (SBI) জানিয়েছে যে, প্রতারণার এক নতুন কৌশল বাজারে এসেছে। যাকে হাতিয়ার করে সাইবার প্রতারকরা এসবিআই গ্রাহকদের কাছে ফেক 'ব্যাঙ্ক লেটার' এবং 'কেওয়াইসি' অ্যালার্ট পাঠাচ্ছে। প্রতারকরা এগুলো এপিকে (APK) ফাইল হিসেবে আপনার ফোনে বা মেলে পাঠাচ্ছে, যা নিরাপত্তার দিক থেকে একেবারে নিরাপদ নয়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে এসবিআই জানায়, "সাইবার প্রতারকরা ভুয়ো এপিকে লিঙ্ক যুক্ত কিছু 'ব্যাঙ্ক লেটার' এবং 'কেওয়াইসি অ্যালার্ট' পাঠাচ্ছে। এগুলোতে আপনি ট্যাপ বা ক্লিক করলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন এবং এর সাহায্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা অনায়াসে হাতিয়ে নিতে পারবে। শুধুমাত্র ফোনের প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড করুন।" পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, "কখনোই সন্দেহজনক এপিকে (APK)  ফাইল ইনস্টল করবেন না। সাইবার জালিয়াতির বিষয়ে জানাতে ১৯৩০ নম্বরে ফোন করুন।"

এর আগেও পিআইবি ফ্যাক্ট চেক তার এক্স হ্যান্ডেলে জানিয়েছিল, SBI গ্রাহকদের কাছে অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করা হয়েছে এমন একটি বার্তা বার বার পাঠানো হচ্ছে। পিআইবি বলেছে যে এই ধরনের বার্তা বা ইমেইলের কোনও উত্তর দিবেন না। পাশাপাশি, ব্যাঙ্কিং তথ্য শেয়ার করবেন না। যদি এমন কোনও ঘটনার সম্মুখীন হন, তবে report.phishing@sbi.co.in-এ সরাসরি অভিযোগ করুন।

গ্রাহকদের জন্য এসবিআই-এর বিশেষ পরামর্শ

১. ব্যাঙ্কের যেকোনও অফিসিয়াল অ্যাপ গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করুন। 

২. কোনও অজানা উৎস থেকে পাওয়া APK ফাইলে কখনও ক্লিক করবেন না।

৩. সন্দেহজনক কোনও কিছু মনে হলে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। 

৪. KYC আপডেট-এর ক্ষেত্রে সবসময় ব্যাঙ্কে যোগাযোগ করুন। 

৫.  কারোর সঙ্গে ব্যাঙ্কের কোনও OPT  শেয়ার করবেন না।

৬. রিপোর্ট করতে phishing@sbi.co.in-এ বা ১৯৩০-তে রিপোর্ট করুন।


ভুয়ো APK ফাইল শনাক্ত করবেন কীভাবে ?

১. যেহেতু প্রতারকরা প্রায়শই আসল কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণা করে, তাই যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভাল করে যাচাই করে নিন। 

২. আসল অ্যাপগুলো সাধারণত লক্ষ লক্ষ বার ডাউনলোড হয়। কিন্তু নকল অ্যাপ ইনস্টল সংখ্যা খুবই কম থাকে। এই বিষয়টি ভাল করে দেখে নেবেন।  

৩. ইনস্টল করার আগে সেই অ্যাপ-এর রিভিউগুলোও পড়ুন। যদি প্রায় সব রিভিউতে ভুয়ো বা অসঙ্গতি কিছু পান তবে সতর্ক হন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget