এক্সপ্লোর

Illegal Arms Recovery:বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বকুলতলা থানা এলাকা থেকে ধৃত ১

South 24 Parganas:বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বকুলতলা থানা এলাকার ঘটনা। ধৃতের নাম সুভাষ মণ্ডল। পুলিশের দাবি, ৩৮ বছরের ওই যুবকের থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে Illegal Arms Recovery) গ্রেফতার এক ব্যক্তি। বকুলতলা থানা (South 24 Parganas Illegal Arms Recoveryএলাকার ঘটনা। ধৃতের নাম সুভাষ মণ্ডল। পুলিশের দাবি, ৩৮ বছরের ওই যুবকের থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে।

কী জানা গেল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ বুধবার রাতে বকুলতলা থানার পুলিশ ওই এলাকার জীবনমন্ডলের হাট এলাকা থেকে সুভাষকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল, ১ রাউন্ড কার্তুদ উদ্ধার হয় বলেও জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশের বক্তব্য, বেআইনি অস্ত্র নিয়ে জীবনমন্ডলের হাট এলাকায় ঘোরাঘুরি করছিল সুভাষ। কিন্তু কেন? কার থেকে সে আগ্নেয়াস্ত্র পেয়েছিল? সেগুলি দিয়ে কী করার উদ্দেশ্য ছিল তার? গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ রাজ্যের বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা প্রায়ই শিরোনামে আসে, যার পর ফের ফোকাসে চলে আসে বেশ কিছু প্রশ্ন। প্রশাসনের নজরদারি এড়িয়ে এই ভাবে খোলামকুচির মতো আগ্নেয়াস্ত্র যেখানে সেখানে পৌঁছোচ্ছে কী ভাবে? নেপথ্য়ে কি অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে? উত্তর দেওয়ার কেউ নেই। শুধু আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের। 

বার বার এক ঘটনা...
গত মাসের মাঝামাঝি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। সে বার ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় বাড়ি থেকে অস্ত্র মিলেছিল। একাধিক আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারও হয় সেখান থেকে। পুলিশের দাবি, বোমা তৈরির সরঞ্জামও মিলেছিল। ধৃতরা আইএসএফের সঙ্গে যুক্ত, অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগ মানেনি আইএসএফ। বস্তুত. পঞ্চায়েত ভোটের আগে এই বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যেমন গত জুন মাসে মালদার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় একজনকে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করে উঠে আসে, সে ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশের ধারণা ছিল, বেআইনি বিক্রির উদ্দেশেই  ঝাড়খণ্ড থেকে রাজ্য়ে আনা হয়েছিল অস্ত্রগুলি। তার আগে, মে মাসে এক রাতের মধ্য়ে ২ জেলায় পুলিশের জালে ধরা পড়ে ৬ জন। সেই অভিযানে গোপন সূত্রে খবর পেয়ে, পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হয় ৩টি 7.65 mm পিস্তল,১৪ রাউন্ড গুলি, ৬টি ফাঁকা ম্যাগাজিন। এসটিএফ সূত্রে জানা যায়, ধৃতদের একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অপর ২ জন নওদা ও হরিহরপাড়ার বাসিন্দা। মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এক অস্ত্র কারবারি। মুর্শিদাবাদ থেকে ২ জন সেই অস্ত্র কিনতে এসেছিল। কাটোয়া স্টেশনে যখন অস্ত্র উদ্ধারের মুর্শিদাবাদ কানেকশন উঠে আসছে, তখন মুর্শিদাবাদেরই সামশেরগঞ্জেও মেলে বেআইনি অস্ত্র। ধৃতদের কাছ থেকে ২ টি পিস্তল,২টি ম্যাগজিন ও গুলি মেলে। পুলিশ সূত্রে খবর, মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদের সাগরপাড়ায় যাচ্ছিল ৩ যুবক।

আরও পড়ুন:'বাঘা যতীন' দেবের সঙ্গে দর্শকের কণ্ঠেও 'বন্দে মাতরম' ধ্বনি, কেমন হল প্রথম দিনের প্রথম শো?

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget