এক্সপ্লোর

'Bagha Jatin' FDFS: 'বাঘা যতীন' দেবের সঙ্গে দর্শকের কণ্ঠেও 'বন্দে মাতরম' ধ্বনি, কেমন হল প্রথম দিনের প্রথম শো?

Dev as Bagha Jatin: ব়্যালি নিয়ে প্রেক্ষাগৃহের সামনে পৌঁছতেই প্রিয় অভিনেতার পোস্টারে পরানো হল মালা, কাটা হল কেক, উঠল স্লোগান 'শিরায় শিরায় রক্ত, দেব দার ভক্ত', 'এক দুই তিন চার, দেব দা সুপারস্টার'!

কলকাতা: রাজ্যজুড়ে উমার আবাহন। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে 'বাঘা যতীন' (Bagha Jatin) রূপে দেবের (Dev) আবির্ভাব। ১৯ অক্টোবর, মহাপঞ্চমীর (Durga Puja 2023) দিন প্রেক্ষাগৃহে বাংলায় মুক্তি পেল অরুণ রায় (Arun Roy) পরিচালিত ছবি। প্রত্যেকবারের মতো প্রথম দিনের প্রথম শো (First Day First Show) সাফল্যের সঙ্গে উতরে দিতে হাজির তারকার অনুরাগীরা। সেই সঙ্গে ভিড় জমালেন সাধারণ দর্শকও। 

'বাঘা যতীন' ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো

স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ফুটিয়ে তুলবেন বড়পর্দায়, কথা দিয়েছিলেন দেব। রাখলেন সে কথা। আর তাঁর এই নতুন অবতার দেখতে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হলেন তাঁর অনুরাগীরা। ব়্যালি করে অনুরাগীর দল পৌঁছয় নবীনা সিনেমা হলে। সেই সঙ্গে ছিল ঘোড়ার গাড়িতে দেবের বিশাল কাটআউট। আর পুজোর শহরে ঢাক বাজবে না তা কি হয়? অন্যান্যবারের ডিজের ব্যবস্থা বাদ দিয়ে এবার ফ্যানক্লাব নিয়ে এসেছিল ঢাকিদের। 

ব়্যালি নিয়ে প্রেক্ষাগৃহের সামনে পৌঁছতেই প্রিয় অভিনেতার পোস্টারে পরানো হল মালা, কাটা হল কেক, উঠল স্লোগান 'শিরায় শিরায় রক্ত, দেব দার ভক্ত', 'এক দুই তিন চার, দেব দা সুপারস্টার' আরও কত কী। যাকেই জিজ্ঞেস করা যায়, প্রত্যেকেরই একটা কথা, 'দেব দা মানে সেই ছবি সুপারহিট হবেই।' 

বিগত কয়েক বছরে দেব যে কটা ছবি করেছেন তাতে নিয়ম ভেঙেছেন বারবার। ছকে বাঁধা মশলা ছবিই কেবল নয়, নানা ধরনের বিষয় নিয়ে ছবি করেছেন। কখনও বাবা-ছেলের সম্পর্ককে তুলে ধরেছেন পর্দায়, তো কখনও হাজির হয়েছে ব্যোমকেশ রূপে, আবার কখনও তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে এবার তাঁকে দেখা গেল এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। স্বাধীন ভারত যাতে বাঘা যতীনকে চেনে, তাঁর কৃতীত্ব জানতে পারে সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি অভিনেতা। এদিন প্রেক্ষাগৃহের সামনে পৌঁছে দেখা গেল, কেউ এসেছেন মায়ের সঙ্গে, তো কেউ আবার এসেছেন ছেলেমেয়ের হাত ধরে। কারও স্বামী আবার দেব-ভক্ত, তাই এসেছেন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। মোট কথায় জমজমাট ছিল এদিনের নবীনার শো। 

এরপর বড়পর্দায় শুরু হল 'বাঘা যতীন'। হাততালি, চিৎকারে ফেটে পড়ছেন দর্শক, মুহুর্মুহূ উঠছে 'দেব দেব' রব। আবার তারকা যখনই পর্দায় বলছেন 'বন্দে মাতরম', দর্শকও সমস্বরে চেঁচিয়ে উঠছে 'বন্দে মাতরম' বলে। এই উন্মদনা গায়ে কাঁটা দেওয়াবে। প্রত্যেক গানের সঙ্গে গলা মেলাতে শোনা গেল দর্শককে। 

আরও পড়ুন: Tiger 3: ‘ক্ষমা’ করলেন বঙ্গসন্তানকে, টাইগার-৩ ছবিতে অরিজিতের গান, নিজেই ঘোষণা করলেন সলমন

কেমন হল ছবি? দর্শকের রিভিউ, 'দেব সফল। দশে দশ তাঁর পারফর্ম্যান্স, ছবির অ্যাকশন দৃশ্য, সবটাই।' অনেকে আবার ব্যোমকেশের থেকেও এগিয়ে রাখলেন এই ছবিকে।

আগামীকাল দেশজুড়ে 'বাঘা যতীন' মুক্তি পাবে হিন্দিতে। গোটা দেশ দেখবে এই ছবি। কেমন প্রতিক্রিয়া মেলে, সেই অপেক্ষায় নিশ্চয়ই রয়েছেন নির্মাতারা, তবে দেবের এই চেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Rakul Preet Singh: 'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget