এক্সপ্লোর

Bankura News: সন্দেহজনক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাঠানো হত সন্ত্রাসের বার্তা? বাঁকুড়ায় জঙ্গি-যোগ সন্দেহে গ্রেফতার ১

Bankura News Update: বাঁকুড়ার খাতড়া এলাকার বাসিন্দা বছর ২০-র মীর আফিস আলি। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন এমনটাই সবাই জানেন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাঁকুড়ার খাতড়ায় তেলঙ্গানা STF-এর অভিযানে জঙ্গি যোগে যুবক গ্রেফতার।
  • হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জঙ্গি কার্যকলাপের সন্দেহে মীর আফিস আলি আটক।
  • পরিবারের দাবি, মীর আফিস আলি নির্দোষ, তাঁকে ফাঁসানো হচ্ছে।

কলকাতা: বাঁকুড়ায় অন্ধ্রপ্রদেশ STF-এর অভিযান, জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জঙ্গি সন্দেহে বাঁকুড়ার খাতড়ায় অন্ধ্রপ্রদেশ STF-এর অভিযান চলে আজ। আর এই অভিযানের পরেই, মীর আফিস আলি নামে খাতড়া থেকে এক যুবক গ্রেফতার করা হয়। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে মেলা তথ্যের ভিত্তিতে জঙ্গি-সন্দেহে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

বাঁকুড়ার খাতড়া এলাকার বাসিন্দা বছর ২০-র মীর আফিস আলি। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন এমনটাই সবাই জানেন। গতকাল রাতে, বাঁকুড়া পুলিশকে সঙ্গে নিয়েই তেলঙ্গানা STF হানা দেয় বাঁকুড়ার খাতরায় এই যুবকের বাড়িতে। প্রথমে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়, এবং এরপরে, তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে তেলঙ্গানা নিয়ে যাওয়া হচ্ছে। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে এই মীর আফিস আলিকে! পুলিশ সূত্রে খবর, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এই মীর আফিস আলি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিই রয়েছে সন্দেহের তালিকায়। তেলঙ্গানা STF-এর সন্দেহ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতেই বিভিন্ন জঙ্গি কার্যকলাপ হয় ও বিভিন্ন বার্তা পাঠানো হয়। সেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহেই বাঁকুড়ার যুবককে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায়, ধৃত মীর আফিস আলির মা আনজানা বেগম বলছেন, 'আমার ছেলেকে আতঙ্কবাদী বলছে। আমরা বলেছি, ওসব কিছু নয়। আমার ছেলে নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। গোটা ঘর দেখে, কিছু না পেয়েও ওকে নিয়ে গিয়েছে। পুলিশরা সব তামিল ভাষায় কথা বলছিল, আমরা কিছু বুঝতে পারিনি। আমরা সাধারণ মানুষ, এসব কখনও দেখিনি। ভয়ে কাঁটা হয়ে রয়েছি।' ধৃত মীর আফিস আলির মাসি শাবানা বিবি বলছেন, 'যে একটুকু একটা পিঁপড়ে মারতে পারে না, সে এত বড় সন্ত্রাসবাদী হতে পারে? সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে, মিথ্যে কথা বলছে। কোনও প্রমাণ নেই। ও খেটে খায়। কে আমাদের শত্রু জানি না, কিন্তু সবাই মিলে ফাঁসানো হয়েছে। আমাদের ছেলে খালি ঘরে ফিরে আসুক। আমাদের অত সামর্থ্য নেই।'

বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে চমক

চপ শিল্পকেই এবার নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পেশায় শিক্ষক সত্য নারায়ণ মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রচার কর্মসূচীর মাঝেই ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ-বেগুনী ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চাপ সঙ্গে ঠোঙ্গা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসঙ্গে প্রাতঃরাশও সারেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বাঁকুড়ার রানিবাঁধে আবার অন্য় ছবি। বিজেপি প্রার্থীর মাদলের তালে নাচে পা মেলালেন তৃণমূল প্রার্থী। রানিবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা এবং বিজেপির প্রার্থী ক্ষুদিরাম টুডু। দুজনেই প্রচারে বেরিয়েছিলেন। এর মধ্য়েই আদিবাসীদের ফুলের উৎসবে সামিল হন দু'জন। সেখানেই দেখা যায় এই ছবি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget