এক্সপ্লোর

Howrah Accident:উলুবেড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ১, জখম ১০

Uluberia News:ফের সড়ক দুর্ঘটনা। এবার উলুবেড়িয়ার বীরশিবপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ জন, জখম অন্তত ১০।

সুনীত হালদার, হাওড়া: ফের সড়ক দুর্ঘটনা। এবার উলুবেড়িয়ার বীরশিবপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ জন, জখম অন্তত ১০। রাজ্যের নানা প্রান্তে বার বার সড়ক দুর্ঘটনার খবর শিরোনামে আসা সত্ত্বেও এই ছবিতে যে কোনও রদবদল হচ্ছে না, তা স্পষ্ট হয়ে গেল আরও এক বার।

কী ঘটল?
ঘড়িতে তখন সাড়ে ৫টা। ভোর বেলা কলকাতার দিকে যাচ্ছিল বাগনান-ধর্মতলা রুটের বাসটি। আচমকা, বীরশিবপুরে, বাসের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে, বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের উপর হুড়মুড়িয়ে উঠে যায় বাগনান-ধর্মতলা রুটের ওই বাস। হুলস্থুল শুরু হয়ে যায়। স্থানীয়রা জখমদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ১ যুবককে বাঁচানো যায়নি, ৪ জন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাসটিকে আটক করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেরিয়া থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হল, এমন দুর্ঘটনার কথা আকছার শোনা যাচ্ছে কেন? গাফিলতি কার? প্রশাসন নাকি যাত্রী নাকি চালক নাকি সব তরফের? কেন আরও সচেতনতা বাড়ছে না? উত্তর নেই। শুধু বেড়ে চলেছে দুর্ঘটনার তালিকা।

উলুবেড়িয়ায় দুর্ঘটনা...
২০২২ -র জুলাই মাসে উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চলের বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে দুই আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার সময় তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে খবর। তার আগে, জুন মাসে, উলুবেড়িয়া থানার মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবোঝাই বাস উল্টে কম-বেশি ১৬ জনের চোট লাগে বলে পুলিশ সূত্রে খবর। গত বছর জুন মাসে, এক ভয়ানক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এক মহিলা। তাঁর ডান হাত কাটা পড়ে ওই ঘটনায়। অটোয় চড়ে যাচ্ছিলেন রান্নার কাজে। রাস্তায় লরির ধাক্কায় কাটা পড়ে হাত। (Uluberia) নোনা এলাকায় ওড়িশা ট্রাঙ্ক রোডের দুর্ঘটনায় হইচই হয়েছিল। শ্যামপুরের বাসিন্দা রেবা মণ্ডল উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে রান্নার কাজ করতেন। অসাবধানতাবশত তাঁর ডান হাত অটোর বাইরে ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময়, লরির ধাক্কায় হাত কেটে রাস্তায় পড়ে। গুরুতর জখম ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরকম ঘটনা, রাজ্যের নানা প্রান্তে কম-বেশি রয়েছে। সেই তালিকায় সংযোজন আরও ১।

আরও পড়ুন:চড়ছে পারদ, মার্চের শেষে আবহাওয়ার চেনা ছন্দে ফিরছে বীরভূম

সেরা শিরোনাম

West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Update: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget