এক্সপ্লোর

100 Days Work : রাজ্যে চালু হচ্ছে ১০০ দিনের কাজ ! কবে থেকে ?

WB 100 Days Work : ১০০ দিনের কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। ১০০ দিনের কাজ শুরুর কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র।

কলকাতা : দীর্ঘদিনের প্রতীক্ষায় অবসান ঘটল অবশেষে। বহু টানাপোড়েনের পর রাজ্যে সরকার বদলাতেই চালু হচ্ছে ১০০ দিনের কাজ। স্বভাবতই খুশির হাওয়া বইছে রাজ্যের সাধারণ। আবারও তাঁরা কাজ পাবেন। যে প্রকল্পের কাজ তৃণমূলের আমলে বন্ধ হয়ে গিয়েছিল। দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, সেই প্রকল্প ফের চালু হচ্ছে বাংলায়।      

১০০ দিনের কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। জেলাশাসকদেরও কড়া চিঠি নবান্নের। ইতিমধ্যেই সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন। ১০০ দিনের কাজ শুরুর কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ১ জুলাই থেকে চালু হচ্ছে ১০০ দিনের কাজের নতুন প্রকল্প। এবার থেকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, কড়া নির্দেশ নবান্নের। আগের সরকারের গাফিলতিরও উল্লেখ রয়েছে নবান্নের চিঠিতে। 'অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন', 'দুর্বল তদারকি', 'কাজের পরিমাপ ও যাচাইয়ে ত্রুটি', এই সমস্ত নিষ্পত্তিতে গাফিলতির উল্লেখ আছে নবান্নের চিঠিতে।                   

আরও পড়ুন - পঞ্চায়েতে বিরাট নিয়োগ ঘোষণা, শুরু হবে ১০০ দিনের কাজ, দিলীপ ঘোষ জানালেন আগামীর ব্লু প্রিন্ট                                  

উল্লেখ্য, একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ ১০০ দিনের কাজের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু'। 'পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় ২৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা, ও সেতু তৈরি হবে। ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। ১০০ দিনের কাজও শুরু হবে'।        

১০০ দিনের কাজের পাশাপাশি দিলীপ ঘোষ আবাস যোজনা নিয়েও বার্তা দেন। তিনি জানান, 'আবাস যোজনায় সব তথ্য ও নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলাশাসকরা থাকবেন। পঞ্চায়েতে ৬৫৩৬ পদে নিয়োগ হবে। ১১১৫৪ পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।'        

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget