এক্সপ্লোর

TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে

NCPI তে যোগ দিলেন একাধিক তৃণমূল সদস্য । তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তৃণমূল - সদস্যরা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন NCPI তে । 


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  আবারও ভাঙন মমতা -অনুগামী তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা NCPI তে যোগ দিলেন একাধিক তৃণমূল সদস্য । তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তৃণমূল - সদস্যরা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন NCPI তে । 

বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে বর্তমান পঞ্চায়েত সদস্য সংখ্যা ২৯।  তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য ও সদস্যা মিলিয়ে মোট ১৪ জন সদস্য এবং নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই (NCPI) দলে যোগদান করলেন। কেন হঠাৎ  NCPI তে যোগ  ? যোগদানকারী জানান, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করেন তাঁরা। বলেন, মুখ্যমন্ত্রীর 'জনমুখী কাজকর্ম ও নীতি'  দেখেই তাঁরা নাকি অনুপ্রাণিত।  তার জন্যই তৃণমূল ছেড়েছেন তাঁরা। একদিকে NCPI চাইছে আগামী পুরভোটে বিজেপি তাদের কিছু আসন ছাড়ুক,  এই আবহেই স্থানীয় স্তরে এই দলবদল।                  

বিধানসভা ভোটে ভরাডুবির পরই NCPI-এ মিশে যান তৃণমূলের টিকিটে জিতে আসা ২০ জন বিদ্রোহী সাংসদ। NDA-কে সমর্থনের ঘোষণা করেন তাঁরা। অথচ , ঠিক দুই দিন আগেই,  উত্তর দিনাজপুরের ইসলামপুরে, পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI ।  দু'পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ইসলামপুর BDO অফিস চত্বর। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI । NCPI-বিরোধিতায় বিজেপির পাশে দাঁড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।                          

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গ ত্য়াগ করে লোকসভার সিংহভাগ তৃণমূল সাংসদ ইতিমধ্য়েই এনসিপির সঙ্গে মিশে বিজেপির নেতৃত্বাধীন এনডিকে সমর্থন করেছেন। কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়।
সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা বারবার বলেছেন, তাঁরা জোট করতে চান। কিন্তু, বিজেপির তরফ থেকে এখনও স্পষ্ট কোনও বার্তা নেই। তাহলে কি জোট হবে এই আঁচ করেই স্থানীয় স্তরে NCPI তে যোগ দিতে শুরু করলেন একদা তৃণমূলের কর্মীরা ?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
Supreme Court TMC Case : ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
TMC To BJP : তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি
তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি
Kalipuja Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget