BJP News: পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
NCPI MP Jagadish Chandra Barma Basunia: জগদীশ বসুনিয়া বলেন, "৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে। আবু তাহের, খলিলুরদের বিভিন্ন দফতর দেওয়া হবে।"

কলকাতা: NCPI সাংসদরা এবার কি যোগ দেবেন বিজেপিতে? প্রাক্তন তৃণমূল সাংসদ ও বর্তমানে NCPI সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বক্তব্য অন্তত তেমনই। তিনি দাবি করলন, পুজোর আগে বা পরেই বিজেপিতে যাচ্ছেন ১৭ জন NCPI সাংসদ। তিনি বললেন, ৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে।
আরও পড়ুন: ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ, জনঔষধি কীভাবে বদলে দিচ্ছে দেশের স্বাস্থ্য পরিষেবা?
কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলছেন, "আমরা বাকি ৩ জনকে বাদ দিয়ে ১৭ জন যোগ দেব বিজেপিতে। আমাদের পরিকল্পনা তৈরি আছে। বাকি ৩ জনকে বিভিন্ন দফতর দেওয়া হবে। তারাও NDA-কে সমর্থন করবে। NDA-এর সঙ্গে থাকবে। কিন্তু সরাসরি বিজেপিতে যাবে না। যেহেতু তাদের এলাকা সংখ্যালঘু এলাকা। কিছু সমস্যা সেখানে আছে। NDA-এর সমর্থক থাকবে তারা ও NDA-এর হয়ে কাজ করবে।"
তাঁরা যদি NCPI ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে দলবিরোধী আইনে পড়বেন না তো তাঁরা? জগদীশ বসুনিয়া বলছেন, "আমরা এখন NCPI। এখানে ২০-এর মধ্যে ১৪ জন গেলেই হবে। কিন্তু আমাদের আছে ১৭ জন। ফলে আমরা দল দলবিরোধী আইনে পড়ব না।" তাহলে কবে তাঁরা যোগ দেবেন বিজেপিতে? কোচবিহারের NCPI সাংসদ বলছেন, "হয়তো পুজোর আগে বা পরেই যোগ দেব বিজেপিতে।"
আরও পড়ুন: বিনামূল্যে ৫ লক্ষের স্বাস্থ্যবিমা, কোন যোগ্যতা থাকলে আপনি পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?
আগেই সিদ্ধান্ত হয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার, জানালেন কোচবিহারের সাংসদ। তাহলে কেন তখন যোগ দিলেন না? জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বললেন, "মাননীয় অমিত শাহের নেতৃত্বে আমরা ২০ জন সাংসদ সই করি। আমরা সিদ্ধান্ত নিই আমরা বিজেপিতে যোগ দেব। কিন্তু বিজেপিতে যোগ দিতে গিয়ে আমাদের কিছু সমস্যা তৈরি হল। কারণ, আমাদের সঙ্গে ৩ জন সংখ্যালঘু সাংসদ ছিলেন। আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। তাঁরা সরাসরি বিজেপিতে যোগ দিতে চাইছিলেন না। তাঁদের এলাকায় সমস্যা তৈরি হবে।"
তারপর ওই ২০ জন যোগ দেন NCPI-তে, বললেন জগদীশ বসুনিয়া। তিনি আরও বলেন, "সেই সময় আমাদের দিল্লির নেতারা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাকি সকলেই, NCPI বলে রেজিস্টার্ড কিন্তু আনরেকগনাইজ এক রাজনৈতিক দলের সঙ্গে মার্জার করিয়ে দেন। আজ সেটাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কেস করেন। স্পিকারের কাছেও তিনি আবেদন করেন।"
Before You Go
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'






















