এক্সপ্লোর

Basanti Blast: বাসন্তী বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২, বাড়ির মালিক-সহ ৭ জনের বিরুদ্ধে FIR

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। উদ্ধার হল বন্দুক, তাজা বোমা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে বোমা ফেটে বিস্ফোরণ, ২ জন গ্রেফতার। বাসন্তীকাণ্ডে বাড়ির মালিক-সহ ৭জনের বিরুদ্ধে এফআইআর। পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত দঃ ২৪ পরগনা, বোমা বিস্ফোরণ
বাসন্তীতে বোমা ফেটে ৪জন আহত, ৩জনের অবস্থা আশঙ্কাজনক। 

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। উদ্ধার হল বন্দুক, তাজা বোমা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় সামনে চলে এল তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিবাদ। 

শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার। শুক্রবার রাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আর শনিবার সকালে মিলল তাজা বোমা। পঞ্চায়েত ভোটে মুখে যেন বারুদের গন্ধে ছেয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং! সংঘর্ষে জডিত থাকার অভিযোগে গ্রেফতার হলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য বং উপপ্রধান ও অঞ্চল সভাপতির ছেলে। টনাকে ঘিরে সামনে চলে এল তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর বিবাদ। 

গন্ডগোলের সূ্ত্রপাত শুক্রবার রাতে। স্থানীয় সূত্রে খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার রাশ কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এই একনলা বন্দুক। মিলেছে ৬টি গুলিও।

কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সকালে, ড্রেন থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। সংঘর্ষের পর বোমা-বন্দুক উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে রয়েছেন টখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং ওই পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে কুতুবউদ্দিন সর্দার। 

স্থানীয় সূত্রে খবর,তৃণমূলের অঞ্চল সভাপতি খতিব সর্দার ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। তাদের মধ্যে সংঘর্ষের জেরেই শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দলের কোন্দলের কথা স্বীকার করে নিলেও, এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

এই নিয়ে প্রতিক্রিয়া নিতে, যুব তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ত ফোন ধরেননি। তবে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি নেতা সঞ্জয় নায়েকের কথায়, এটা তৃণমূলের দীর্ঘদিনের বিবাদ, এলাকার রাশ কার হাতে থাকবে। তৃণমূলের অঞ্চল সভাপতি যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তা মিথ্যা। আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। কিন্তু, এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের সময় কী হবে? প্রশ্ন তুলছে ক্যানিংয়ের সাধারণ মানুষ। 

 

সেরা শিরোনাম

Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget