এক্সপ্লোর

১০০ দিনের মজুরি থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কুলপিতে হেনস্থা তিন তৃণমূল নেতাকে

Kulpi: খবর পেয়ে কুলপি থানার প্রচুর পুলিশকর্মী গ্রামে গিয়ে ওই তৃণমূল নেতাদের উদ্ধার করতে যান। কিন্তু, গ্রামবাসী ও বঞ্চিত শ্রমিকদের বাধায় তা সম্ভব হয়নি।

গৌতম মণ্ডল,কুলপি: ১০০ দিনের (MGNREGA) কাজ করেও নায্য মজুরি পাননি বেশ কয়েকজন শ্রমিক। উল্টে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি মীমাংসার জন্য সালিশি সভা ঢাকা হয় তৃণমূলের (TMC) তরফে। আর সেই সভাতে যাওয়া তৃণমূলের অঞ্চল ও বুথ সভাপতি সহ তিনজন নেতাকে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার কুলপির (Kulpi) করঞ্জলী পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। এমনকী ওই নেতাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মজুরি থেকে বঞ্চিত শ্রমিকদের একাংশ টানাহেঁছড়া করে।

খবর পেয়ে কুলপি থানার প্রচুর পুলিশকর্মী গ্রামে গিয়ে ওই তৃণমূল নেতাদের উদ্ধার করতে যান। কিন্তু, গ্রামবাসী ও বঞ্চিত শ্রমিকদের বাধায় তা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ টালবাহানা চলার পর রাত ১০টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে দ্রুত বকেয়া মজুরি মেটানোর প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভ থামান শ্রমিকরা। ছেড়ে দেওয়া হয় আটকে রাখা তিন তৃণমূল নেতাকেও। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।

আরও পড়ুন: Sealdah Train: আজ থেকে বাতিল বেশ কিছু লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করা হয়েছে কোন কোন ট্রেনের যাত্রাপথ?

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২-‌২৩ আর্থিক বর্ষে করঞ্জলী পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে একশো দিনের কাজের প্রকল্পে বেশ কিছু কাজ হয়। কিন্তু, সেই কাজের মজুরি দীর্ঘদিন আটকে ছিল। গত মাসে রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেয়। সেই টাকা বিভিন্ন শ্রমিকের অ্যাকাউন্টেও ঢোকে। 

কিন্তু শ্রমিকদের একাংশের অভিযোগ, টাকা ঢোকার পর সেই টাকা তুলে দিতে হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে। অনেককে আবার টাকা দিতে চাপ দেওয়া হয়েছে। প্রকৃত শ্রমিকরা মজুরি পাননি বলেও অভিযোগ উঠছিল। এর জেরে বুধবার বিকেলে বঞ্চিত শ্রমিকদের নিয়ে তৃণমূল নেতারা সালিশি সভা বসান গ্রামে। সেই সভায় মজুরির হিসেব নিয়ে গরমিল প্রকাশ্যে আসে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সালিশি সভার পরিবেশ। টানাহেঁছড়া করার পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে নেতাদের আটক করে রাখেন শ্রমিকরা। পরে পুলিশ এসে দীর্ঘক্ষণ ধরে বোঝানোর পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও বিষয়টিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন: Coochbehar News: ভোটের আগে অশান্ত শীতলকুচি, দুষ্কৃতীদের ভিডিও ভাইরাল, বিতর্ক তুঙ্গে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jalpaiguri News: মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
Birbhum Tulu Mondal: পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget