এক্সপ্লোর

Coochbehar News: ভোটের আগে অশান্ত শীতলকুচি, দুষ্কৃতীদের ভিডিও ভাইরাল, বিতর্ক তুঙ্গে

Cooch Behar Sitalkuchi News: দাবি, গতকাল রাতে শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ৩ যুবক।

শুভেন্দু অধিকারী, কোচবিহার:  রাত পোহালেই রাজ্যে (West Bengal) লোকসভা ভোটের (Lok Sabha Election) প্রথম পর্যায়। এদিকে ভোটের আগে কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে (Sitalkuchi) অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, ভিডিয়ো ভাইরাল (Video Viral)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। 

তাদের দাবি, গতকাল রাতে শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ৩ যুবক। একজনকে ধরে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। বাকি ২ জন পালিয়ে যায় বলে দাবি। বিজেপির অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে শাসকদল। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

অন্যদিকে, ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহার। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি কর্মীরা চড়াও হয়ে তৃণমূলের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। ২ কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। দিনহাটার পাশাপাশি অশান্তি বাড়ছে শীতলকুচিতেও। ২০২১ সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে প্রাণ হারান ৫ জন। লোকসভা ভোটে সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। ভোটের আগে এই শীতলকুচি উত্তপ্ত হচ্ছে বার বার। শীতলকুচির শিববাড়ি এলাকায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

আগামীকাল থেকে রাজ্যে লোকসভা ভোট শুরু হচ্ছে। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ। কোচবিহারে একটিমাত্র লোকসভা আসনে ভোট হচ্ছে। প্রথম দফায় এই জেলাতেই সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে আরও প্রবল গরম? তীব্র তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায়?

এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই দিনহাটা ও নাটাবাড়ি--কোচবিহার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের DCRC কোচবিহার পলিটেকনিক কলেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোচবিহারে লড়াই এবার চতুর্মুখী। অমিত শা-র ডেপুটি ও কেন্দ্রীয়  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক লড়ছেন তাঁর পুরনো কেন্দ্রে। তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতিশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget