এক্সপ্লোর

SSC Case: ১৮৩ জন নন শুধু, নবম-দশমে আরও ৪০ জনের অবৈধ নিযুক্তি!

Calcutta High Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

সৌভিক মজুমদার, কলকাতা: ১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল (SSC Case)। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সোমবার OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই (CBI)।

OMR শিটে কারচুপি করে ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC!

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Judge Abhijit Ganguly) নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এ বার নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। 

সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সব মিলিয়ে, এই নিয়ে নবম-দশমে ২২৩ জন বেআইনিভাবে চাকরিপ্রাপকের হদিশ মিলল। 

সম্প্রতি, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে আসে OMR শিটের প্রসঙ্গ। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে OMR শিটের যে নমুনা উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI.

আরও পড়ুন: Suvendu Adhikari: ভূপতিনগরে এনআইএ চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর, এই কি ডিসেম্বর-চক্রান্ত! প্রশ্ন তৃণমূলের

নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে OMR শিট নিয়ে, শুক্রবার করুণাময়ীতে SSC-র দফতরে বৈঠকে বসে CBI, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই বৈঠকে, CBI তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি OMR শিটের নমুনা নিয়ে আলোচনা হয়।

এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত। বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। তবে, সকলেই সুপারিশপত্র পেয়েছিলেন। OMR-এ কারচুপি করে প্যানেলে নাম তোলা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ওই ৪০ জনের সুপারিশ কি স্কুল সার্ভিস কমিশন করেছিল? ৪০ জনই কি মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিয়োগপত্র পেয়েছিলেন? তাঁরা কি চাকরিতে যোগ দিয়েছিলেন? চাকরিতে যোগ দিয়ে থাকলে, তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন? বৈঠকে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়।

এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত, বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন

সূত্রের খবর, সেখানে জানা যায়, ৪০ জনের মধ্যে বাংলার শিক্ষক রয়েছেন ২১ জন।  ইতিহাসের ১০ জন। জীবন বিজ্ঞানের ৩ জন। ইংরেজির শিক্ষক রয়েছেন ৪জন। ভৌতবিজ্ঞান ও ভূগোলের শিক্ষক রয়েছেন ১ জন করে। সোমবার, OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই।

সেরা শিরোনাম

News Live Updates: 'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget