এক্সপ্লোর

Suvendu Adhikari: ভূপতিনগরে এনআইএ চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর, এই কি ডিসেম্বর-চক্রান্ত! প্রশ্ন তৃণমূলের

Bhupatinagar Blast: তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্পতালুকে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস'।

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে চিঠি। নিজেই ট্যুইট করে জানালেন শুভেন্দু। তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্পতালুকে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস'। শুধু তাই নয়, 'ভূপতিনগরে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে পুলিশি ঘেরাটোপ ছিল না, ফরেন্সিক দল আসার আগে প্রমাণ নষ্ট করতেই এই ছক', এমনও দাবি করেছেন শুভেন্দু। 

রবিবার শাহকে লেখা নিজের চিঠি ট্যুইটারে তুলে ধরেন শুভেন্দু। চার পাতার ওই চিঠিতে লেখা রয়েছে, 'এই ধরনের বিস্ফোরণের ঘটনা এখন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যন্ত অঞ্চলের এমন কতশত ঘটনা ধামাচাপা দেওয়া হয়, তার ইয়ত্তা নেই। পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্পতালুকে পরিণত করেছে তৃণমূল, তারাই এই সংস্কৃতিতে মদত জোগাচ্ছে'।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়েরও উল্লেখ করেন শুভেন্দু। তিনি লেখেন, ‘সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বোমা তৈরির ফর্মুলার কথাও শওনা যায় সৌগত রায়ের মুখে। ওঁর বক্তব্য ছিল, ‘১৯৬০-র সময় যে ফর্মুলায় বোমা তৈরি হত, আজও তারই ব্যবহার চলছে। কোনও পরিবর্তন হয়নি। পটাসিয়াম ক্লোরেট, পটাশ এবং আর্সেনিক ট্রাই সালফাইডকে নারকেলের দড়িতে বেঁধে টিনের বাক্সে পুরে রাখা হচ্ছে। এতকাল ধরে এমনই চলছে’।’

শুভেন্দুর দাবি, ‘বাংলা জুড়ে গান পাওডার এবং কাঁচামালের এমন সহজলভ্যতা এবং সার্বিক ব্যবহার উদ্বেগের বিষয়। উগ্রপন্থী এবং সন্ত্রাসী সংযোগ রয়েছে, এমন লোকজনও আকছার ধরা পড়ছে রাজ্যে। অবাধে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তারা। আমাদের ভুললে চলবে না যে, ২০১৪ সালে বর্ধমানে জেলার খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত ছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB) জঙ্গিরা’।

এ দিকে, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতিও। বিজেপি-র অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এটাই কি ডিসেম্বর ধামাকা? বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে পাল্টা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অভিষেকের সভার আগের রাতেই ভূপতিনগরের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয় তৃণমূল নেতা-সহ তিন জনের। তা নিয়েই চলছে তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget