এক্সপ্লোর

JU Student Death:যাদবপুরে ছাত্রমৃত্যুতে আরও ৫ হস্টেল আবাসিককে তলব পুলিশের

Hostel Residents Summoned:যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আরও ৫ জন হস্টেল আবাসিককে তলব করল পুলিশ। সূত্রের খবর, গত ৯ অগাস্ট রাতে, হস্টেলের তিনতলার বারান্দা থেকে টানা চিৎকার শুনতে পান কয়েকজন আবাসিক।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যাদবপুরে ছাত্র (JU Student Death) মৃত্যুর ঘটনায় আজ আরও ৫ জন হস্টেল আবাসিককে (Hostel Residents Summoned)  তলব করল পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন অর্থাৎ গত ৯ অগাস্ট রাতে, হস্টেলের তিনতলার বারান্দা থেকে টানা চিৎকার শুনতে পান কয়েকজন আবাসিক। কয়েকজন পৌঁছেও যান ওই ফ্লোরে। সূত্রের খবর, এই বিষয়ে গত কাল রাত পর্যন্ত ২ আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ আরও ৫ আবাসিককে তলব করা হয়েছে। অন্য দিকে, পুলিশকে বাধা ও গেট আটকানোর অভিযোগে ধৃত যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষকে আজ ফের আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ওই দিন গেট আটকানো ও ঘটনার বিষয়ে তথ্য গোপন করছেন জয়দীপ। সেই কারণে ওই প্রাক্তনীকে ফের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

কী জানা গেল?
যে পাঁচ জনকে তলব করা হয়েছে, তাঁদের মধ্যে দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের পড়ুয়ারা রয়েছেন বলে সূত্রের খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের যে বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছিল, সেই বিল্ডিংয়েই তাঁরা থাকেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই ৫ জনের মধ্যে বেশ কয়েকজন যাদবপুর থানায় চলে গিয়েছেন। পুলিশের তরফে দাবি, ঘটনার দিন চিৎকারের আওয়াজ শুনে সংশ্লিষ্ট ফ্লোরের সংশ্লিষ্ট করিডোরে এসেছিলেন এই ৫ আবাসিক। সম্ভবত তাঁদের সামনে ঘটনাটি ঘটে, ধারণা পুলিশের। ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর ঘটনায় আর কারও যোগ রয়েছে কিনা, সেটাও জানতে চাইছে পুলিশ। বিষয়টি বুঝতেই এই ৫ জনকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রে খবর। করিডোরে কার বা কাদের চিৎকারের আওয়াজ শোনা গিয়েছিল? কী ঘটেছিল তার পর? এই সবই খতিয়ে জানতে চায় পুলিশ। অন্য দিকে, আরও একজন ছাত্র, যাঁকে গেটে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, তাঁকে আরও একবার হেফাজতে চাইছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, তিনি আরও কিছু গোপন করছেন। তাই আরও একবার তাঁকে হেফাজতে চাওয়া হচ্ছে।    

জরুরি বৈঠক রাজ্যপালের...
এদিন আবার  যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়েপরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে আচার্যের তরফে। আজ সকাল ১০.৪০-এ রাজভবনে বৈঠক ডাকেন তিনি। গত ১৬ অগাস্টও জরুরি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। ছাত্রমৃত্যুর পর দায় কার? এ নিয়েই এদিনের বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকেন আচার্য তথা রাজ্যপাল

আরও পড়ুন:চন্দ্রাভিযানে জেলার জয়জয়াকার, প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উত্তরপাড়ার জয়ন্ত লাহা

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget