এক্সপ্লোর

Chandrayaan 3 Update: চন্দ্রাভিযানে জেলার জয়জয়াকার, প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উত্তরপাড়ার জয়ন্ত লাহা

Chandrayaan 3 Update News: রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে পরীক্ষানিরিক্ষা চালানোর সময় যে নেভিগেশন ক্যামেরার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অন্যতম ভূমিকায় রয়েছেন উত্তরপাড়ার ভূমিপুত্র এই বিজ্ঞানী

অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দোপাধ্যায়, হুগলি: চন্দ্রযান ৩-এর সাফল্যের সঙ্গে জড়াল হুগলির উত্তরপাড়ার নাম। এখানকার খেয়াঘাটের বাসিন্দা জয়ন্ত লাহা বর্তমানে ইসরোর বিজ্ঞানী হিসাবে কর্মরত। চাঁদের দক্ষিণ মেরুর কাছে বিক্রমের সফল অবতরণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্যের অন্যতম কারিগর তিনি।

ছোটবেলা থেকেই জয়ন্ত লাহাকে হাতছানি দিতে মহাকাশের গভীর রহস্য। ছোটবেলায় উত্তরপাড়ার গভর্নমেন্ট স্কুল থেকে পাস করার পর, প্রথমে শিবপুর বিই কলেজ, পরে খড়গপুর IIT থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে লেখাপড়া করেন তিনি। মহাকাশের প্রতি অদম্য আকর্ষণ থেকেই বিজ্ঞানী হিসাবে যোগ দেন ISRO-তে। চন্দ্রযান ২-এর সময় সাফল্য না আসলেও, অবশেষে চন্দ্রযান ৩-এ হাতের মুঠোয় ধরা দিল চাঁদ।

রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে পরীক্ষানিরিক্ষা চালানোর সময় যে নেভিগেশন ক্যামেরার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অন্যতম ভূমিকায় রয়েছেন উত্তরপাড়ার ভূমিপুত্র এই বিজ্ঞানী। বিক্রমের অবতরণের পর জয়ন্ত লাহার ব্যস্ততা তাই আরও বেড়েছে। বিশ্বরেকর্ড গড়া ISRO-র এই কৃতী বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, ছেলের সাফল্যে গর্বিত বাবা-মা। জয়ন্ত লাহার পরিবারকে শুভেচ্ছা জানাতে বুধবার সাফল্যের মাহেন্দ্রক্ষণের পরেই তাঁর উত্তরপাড়ার বাড়িতে যান স্থানীয় পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা প্রশান্ত লাহাও। এবিপি আনন্দকে প্রশান্তবাবু বলছেন, 'যে কোনও কারণে, চন্দ্রযান ২-এর অভিযান সফল হয়নি। ছেলের সঙ্গে সঙ্গে আমারও ভীষণ মনখারাপ হয়েছিল। এই অভিযানে ওর কাজ ছিল মূলত নেভিগেশন ক্যামেরা নিয়ে। এত গুরুত্বপূর্ণ একটি মিশনে যুক্ত থাকায়, ছেলের সঙ্গে মোবাইল ফোনেও বেশি যোগাযোগ হত না।'

জয়ন্তকে নিয়ে আরও এক অজানা গল্প বললেন প্রশান্তবাবু। বললেন, 'ছোটবেলায় ছেলের পোলিও হয়েছিল। সেসময়ে ও কথা বলা বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকেরা ওকে পড়াশোনায় চাপ দিতে বারণ করেছিলেন। আমরাও তা মেনে চলতাম। জয়ন্ত ভীষণ গল্পের বই পড়তে ভালবাসে। এখনও সময় পেলে পড়ে। ছেলের সাফল্যে আমরা গর্বিত।'

এলাকার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, 'চন্দ্রযানের এই সাফল্যে বিজ্ঞানীদের যে টিম কাজ করেছে, তাদের অভিবাদন শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশবাসী।আমরাও শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমাদের কাছে আরও গর্বের উত্তরপাড়া শহরের ছেলে, জয়ন্ত লাহা এই চন্দ্রযান মিশনের অন্যতম সদস্য। এমন একজন গর্বিত সন্তানের মা বাবাকেও আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই।'

কেবল হুগলি নয়, 'চন্দ্রযান ৩' -এর গোটা অভিযানেই জেলার জয়জয়াকার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উত্তর কাটাল গ্রামের ছেলে পীযূষকান্তি পট্টনায়ক। ইসরো-র বিজ্ঞানী চন্দ্রযান ৩-এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে। গর্বিত বঙ্গসন্তান জানিয়েছেন, চন্দ্রযান ২-এর ব্যর্থতাই নতুন অভিযানের আশা জুগিয়েছে। ঘুরে দাঁড়িয়ে মিলেছে সাফল্য। ভবিষ্যতের গবেষণায় এই সাফল্য রসদ জোগাবে বলে মনে করছেন পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলে পীযূষকান্তি পট্টনায়ক।

অন্যদিকে, চন্দ্রযান ৩-র ক্যামেরার ডিজাইন করেছেন উত্তর দিনাজপুরের  ইসলামপুরের অনুজ নন্দী। স্বাভাবিক ভাবেই এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা অনুজ নন্দীর বাড়িতে  খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। এই ঐতিহাসিক অভিযানের সঙ্গে নাম জুড়ে গিয়েছে জেলার ছেলের। পারিবারিক সূত্রে জানা গিয়েছে ইসলামপুর হাই স্কুলে  পড়াশোনা শেষ করার পর রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন অনুজ। এরপরই আর পেছনে তাকাতে হয়নি তাকে৷ বেঙ্গালুরুর ইসরোতে গত আট বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী। ছেলের কাজে গর্বিত কৃতী বিজ্ঞানীর মা সোমাদেবী আজ উচ্ছ্বসিত৷  আজ আমরা আমরা বাড়িতে বসেই টিভিতে চন্দ্রযানের সফল ল্যান্ডিং এর দৃশ্য দেখলাম। খুশি তার পরিবারও। 

ইসরোর সাফল্যে জুড়ে গিয়েছে আরও এক জেলার নাম। বীরভূমের মল্লারপুর। ইসরোর সিনিয়র বিজ্ঞানী বিজয় দাইয়ের বাড়ি মল্লারপুরেই।  ভারতের চাঁদ ছোঁয়ার মূহূর্তে গতকাল গোটা দেশের সঙ্গে টিভির পর্দায় চোখ ছিল বিজয় দাইয়ের বাবা-মায়ের। ছেলের সাফল্যে বাধ মানেনি চোখের জল। যাঁদের নিরলস চেষ্টায় সাফল্য পেল চন্দ্রযান, আগামী ১৪ দিন যেন সেই সাফল্য নিরবিচ্ছিন্ন থাকে, সেই কামনাই এখন সবার। 

আরও পড়ুন: Chandrayaan 2 Update: চাঁদের মাটিতে কোন খনিজ, আবহাওয়াই বা কেমন? দক্ষিণ মেরু থেকে উত্তর পাঠাবে রোভার 'প্রজ্ঞান'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget