এক্সপ্লোর

Bengal SIR Row: আজ SIR-এর দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি

64 IAS Transfer Before SIR: নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে।

সুমন ঘড়াই, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আজ SIR-এর দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি। বদলি করা হল ৫ জন WBCS আধিকারিককে।  অন্যত্র বদলি করা হল ১০ জন জেলাশাসককে। একইসঙ্গে বদলি করা হল বেশ কয়েকজন ADM ও SDO-কে। প্রশাসনের দাবি রুটিন বদলি। ভোটের দিকে তাকিয়েই এই বদলি, মনে করছে আধিকারিক মহল।

আরও পড়ুন, '২০০২-এর ভোটার লিস্টে নাম নেই', সেই পরিবারের সদস্য পেয়েছেন BLO-র দায়িত্ব ! গুরুতর অভিযোগ নদিয়ায়

নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে। সঙ্গে ৫ জন ডব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। SIR ঘোষণা করার আগে রাজ্য সরকার এই বদলিটা করল। তার কারণ যে সমস্ত অফিসারেরা, তিন বছরের বেশি, বিভিন্ন পদে রয়েছে, সেই সমস্ত পদে বদলি করা দরকার। নাহলে ইলেকশন কমিশন সরিয়ে দেয়। ইলেকশম কমিশনের নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি কোনও অফিসারদের দিয়ে,  নির্বাচনের কাজ করানো হয় না।  এসআইআর ঘোষণা করার আগেই, এই বদলি নিয়ে বিভিন্ন মহলে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 

প্রসঙ্গত, গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। SIR-এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই, চড়েছে রাজনীতির পারদ। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে SIR.কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। 
 
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR. আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ,  অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget