এক্সপ্লোর

Health News: চোখের মধ্যে ৭০-৮০ পোকা ! রোগীকে বাঁচাতে কী করলেন মেডিকেলের চিকিৎসকেরা ?

Kolkata Medical College Maggots In Eye: অশীতিপর রোগীর চোখের ক্যানসারের সার্জারির সময় ৭০-৮০টি পোকা বের করলেন কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকরা। ক্যানসারে আক্রান্ত ছিলেন রোগিনী।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ক্যানসার চিকিৎসা করতে গিয়ে চোখ থেকে গাদাখানেক পোকা বার করলেন কলকাতা মেডিকেল কলেজের চক্ষুরোগবিশেষজ্ঞ চিকিৎসকরা। একটি দুটি নয়, একসঙ্গে ৭০-৮০টি পোকা পাওয়া গেল রোগিনীর চোখে। অশীতিপর রোগিনীর চোখ থেকে পোকাগুলি ইথার ও ফরসেপের সাহায্যে বার করেন চিকিৎসকরা। পোকার সংখ্যা রীতিমতো অবাক করে দিয়েছে চিকিৎসক ও রোগিনীর পরিজনদের। দুই দিন ধরে মোট তিন বার ড্রেসিং করতে হয় সবকটি পোকা বার করতে। আপাতত রোগিনী এই পরজীবীর হাত থেকে রেহাই পেয়েছেন বলে জানান চিকিৎসকরা। 

কীভাবে জানা গেল ?

পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা অশীতিপর রোগিনী গত ২৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন চোখের ক্যানসার নিয়ে। বেসাল সেল কারসিনোমায় (basal cell carcinoma) আক্রান্ত ছিলেন তিনি। তবে ক্যানসারের এই টিউমারটি ধরা পড়েছিল দুই বছর আগে। এত দিনে সেটি বেড়ে যায়। তাতে পচন ধরে যায়। এমনকি রক্তক্ষরণও শুরু হয়। যে কারণে রোগিনী হাসপাতালে আসেন। পরে তাঁকে জরুরি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়,  ওই টিউমারের মধ্যে বাসা বেঁধেছিল ৭০-৮০ পোকা। 

কী হতে পারত রোগিনীর ?

কলকাতা মেডিকেল কলেজের (Kolkata Medical College) রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজির (RIO) অধিকর্তা অসীম ঘোষ বলেন, 'ক্যানসার চিকিৎসার জন্য এই পোকাগুলি বার করা বিশেষ জরুরি ছিল। নয়তো এর থেকে পরবর্তীকালে রোগীর চোখে অ্যালার্জি সংক্রমণ হতে পারত। যা থেকে রোগিনীর মৃত্যুও হতে পারত। প্রথম তিন বারের ড্রেসিংয়ে সবকটি পোকা বের করে ফেলা সম্ভব হয়।' পরের ধাপে পোকাগুলির অবশিষ্ট ডিমও বার করেন চিকিৎসকরা। এই সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে রোগিনীকে।

 

রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজির (RIO) অধিকর্তা অসীম ঘোষ
রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজির (RIO) অধিকর্তা অসীম ঘোষ

কীভাবে বার করা হল পোকা ?

পোকাগুলি বের করার জন্য ইথার ব্যবহার করা হয়েছিল এই ক্ষেত্রে। ইথারের গন্ধেই বেশিরভাগ পোকা বেরিয়ে আসে। এর পাশাপাশি ফর্সেপ ব্যবহার করা হয়েছিল।  পোকা গুলো চোখের প্রথম স্তরের তলায় ঢুকে যায়। সেখান থেকে বের করতে এই পদ্ধতির সাহায্য নিতে হয়। আপাতত রোগীর  চোখ পোকা থেকে একেবারেই মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপরে ক্যানসার আক্রান্ত অংশের অস্ত্রোপচার শুরু করা হবে। এখন তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন - চোখ আর জিভ দেখেন কেন ডাক্তাররা ? কী ‘লেখা’ থাকে এই দুই অঙ্গে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget