এক্সপ্লোর

Doctors See Tongue And Eye: চোখ আর জিভ দেখেন কেন ডাক্তাররা ? কী ‘লেখা’ থাকে এই দুই অঙ্গে ?

Why Doctors See Tongue And Eye: ডাক্তাররা চোখ আর জিভ দেখতে চান কেন ? এই দুটি অঙ্গ দেখে কী বোঝা যায় ?

কলকাতা: ডাক্তারখানায় গিয়েছেন। চেয়ারে বসে নিজের সমস্যার কথা বললেন। এবারে মুখ খুলে জিভ দেখাতে বললেন চিকিৎসক। আবার কখনও কখনও চিকিৎসক চোখের পাতাও নামিয়ে দেখেন। চোখের ভিতর দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন, তিনি যা ভাবছেন তা হতে পারে কি না। কিন্তু কেন ডাক্তারের চেম্বারে গেলেই জিভ আর চোখটাই আগে দেখেন চিকিৎসকরা ? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। 

চোখ আর জিভ কেন দেখেন চিকিৎসকরা ?

কারণ চোখ আর জিভ দেখে বেশ কিছু রোগের হদিশ পাওয়া যায়। শরীরের ভিতর কোনও রোগ হলে তা এখন আমরা রক্ত পরীক্ষা বা ইমেজিং টেস্টের মাধ্যমে বুঝতে পারি। তবে শরীরের বাইরেও কিছু লক্ষণ ফুটে ওঠে। এর মধ্যে বেশিরভাগ লক্ষণ ফুটে ওঠে চোখে ও জিভে। কী কী সেগুলি ? বিশদে জেনে নেওয়া যাক।

চোখ দেখে কী কী রোগের হদিশ পাওয়া যায় ?

  • চোখের মণির চারপাশে সাদা দাগ: চোখের মণির চারপাশ জুড়ে সাদা দাগ দেখা যায় অনেকসময়। এই দাগ রক্তে বেশি কোলেস্টেরলের লক্ষণ। এছাড়াও, রক্তে কোলেস্টেরল বাড়লে চোখের মণিতে হলুদ দাগ দেখা যায়।
  • চোখের মধ্যে লাল দাগ: চোখের মধ্যে লাল দাগ বা স্পট। নানা রোগের কারণে এটি হতে পারে। তবে রক্তে সুগার বেশি হলে এই দাগ দেখা যায় ৪০ শতাংশ ক্ষেত্রে। এমনটাই বলছে সিডিসি।
  • ড্রাই আই: ফোন বা ল্যাপটপে দীর্ঘক্ষণ কাজ করতে হয় অনেককেই। কাজ না করলেও শুধু ঘাঁটাঘাঁটি থেকে ড্রাই আই ও তার থেকে চোখ লাল হয়ে যায়। এটি এক ধরনের অটোইমিউন রোগের সংকেত হতে পারে। এছাড়াও, লাল চোখ অ্যালার্জি বা সংক্রমণের লক্ষণ হতে পারে।

জিভ দেখে কী কী রোগের খোঁজ পান চিকিৎসকরা ?

  • জিভ কিছুটা লাল: জিভের স্বাভাবিক রং কিছুটা গোলাপি ও উপরের কোরকগুলি সাদা রঙের। জিভের রং লাল হলে তা ভিটামিনের অভাব বোঝাতে পারে। ফোলিক অ্যাসিড ও ভিটামিন বি১২-এর অভাব হলে এমনটা হয়।
  • বেগুনি বা নীল: জিভের এই রং হার্টের রোগের লক্ষণ হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না থাকলে এমনটা হয়। সেক্ষেত্রে এটি ফুসফুসের সমস্যাও হতে পারে।
  • সাদা জিভ: জিভের রং কিছুটা সাদা হলে তা সংক্রমণের লক্ষণ হতে পারে। সাধারণত ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ হলে এমনটা হয়। এছাড়াও, শরীরে জল কমে গেলে জিভ সাদা হয়ে যেতে পারে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Chicken Bone Marrow: মুরগির হাড় চিবিয়ে মজ্জা খেতে ভাল লাগে ? এতে শরীরের কতটা লাভ

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget