এক্সপ্লোর

DA Agitation: ডিএ-র অনশনমঞ্চে ফের অসুস্থ এক আন্দোলনকারী

DA Agitation Update: বকেয়া ডিএ-র দাবিতে অনশনের ৩৮তম দিন আজ। গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিজিটাল অসহযোগ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ডিএ-অনশনমঞ্চে (DA Agitation) অসুস্থ আরও এক আন্দোলনকারী (Agitators Fall Sick)। বকেয়া ডিএ-র দাবিতে অনশনের ৩৮তম দিন আজ। গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিজিটাল অসহযোগ। আন্দোলনের সমর্থনে হাওড়া থেকে মিছিল এল ধর্মতলায়।

যা জানা গেল...
অসুস্থ আন্দোলনকারীর নাম রঞ্জনকুমার বেরা। কিছুক্ষণ আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি উপেক্ষা করে সরকারি কর্মীদের এক বিরাট মিছিল এদিন শহিদ মিনার ময়দানে এসে হাজির হয়। আন্দোলনকারীদের এক জন বললেন, 'অবিলম্বে মহার্ঘভাতা নিয়ে আমাদের দাবি মানতে হবে সরকারকে। এবং আগামী প্রজন্মে চাকরির নিরাপত্তা ও তাতে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের বিষয়টিও কার্যকর করতে হবে। ' তা ছাড়া আরও একটি দাবিতে অনড় আন্দোলনকারীরা। অনিয়মিতদের নিয়মিতকরণ করতে হবে। তাঁদের স্পষ্ট বার্তা, যে কোনও বাধা উপেক্ষা করেই এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে।   

আগেও অসুস্থ...
গত মাসেই বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারের ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন ২ অনশনকারী। প্রথমে সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর এন টেগোর হাসপাতালে। ধর্না মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যকে পর দিন সকালে এসএসকেএমে নিয়ে যেতে হয়। অধিকার বুঝে নিতেই পথে নেমেছেন ওঁরা। আন্দোলনের কারণ ভিন্ন হলেও দাবি, সকলেই বঞ্চিত। কারও দাবি নিয়োগের। কেউ পথে বসে আছেন বকেয়া DA-র দাবিতে।  বকেয়া DA এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সহমর্মিতা জানাতে আসেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বলেন, 'এখানে যাঁরা আছেন, তাঁরা সকলে বঞ্চিত। বঞ্চিতদের দল হয় না। সকলেই এক।' দু'পক্ষেরই দাবি, বঞ্চনাই তাঁদের পথ এক করেছে। পাশাপাশি, আন্দোলনকারী আরও চাকরিপ্রার্থীরা জানান, এবার থেকে প্রতিদিন তাঁদের কয়েকজন প্রতিনিধি সংগ্রামী যৌথ মঞ্চেের সঙ্গে আন্দোলনে সামিল হবেন। প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। এমনিতেই বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। নিয়োগের দাবি ঘিরেও তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে, যৌথভাবে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন:'২০২৪-এ জবাব দেব', গ্রেফতারির পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget