এক্সপ্লোর

Jitendra Tiwari: '২০২৪-এ জবাব দেব', গ্রেফতারির পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি

Jitendra Tiwari Update: '২০২৪-এ জবাব দেব। সিপিএমের থেকেও তৃণমূল বেশি করছে। ২০২৪ পর্যন্ত অপেক্ষা করুন মানুষই জবাব দেবে।'

কৌশিক গাঁতাইত ও মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: গ্রেফতারির পরেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। '২০২৪-এ জবাব দেব। সিপিএমের থেকেও তৃণমূল বেশি করছে। ২০২৪ পর্যন্ত অপেক্ষা করুন মানুষই জবাব দেবে।'

বিজেপি কর্মীদের বিক্ষোভ:
কম্বল বিলিকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির প্রতিবাদে আসানসোল আদালতে স্লোগান-শাউটিং বিজেপি কর্মীদের। আদালত চত্বরে বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ করে তাঁকে এসি গাড়িতে যাতায়াত করানোয় পুলিশকে ধিক্কার দেন বিজেপি কর্মীরা। পুলিশের গাড়ি আটকেও চলে বিক্ষোভ আসানসোলে কম্বল বিলিকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে আদালতে পেশ। আসানসোল আদালতে নিজেই সওয়াল করলেন বিজেপির আইনজীবী নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'কাল সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদনের মামলার শুনানি।' নিজেই দুদিনের পুলিশ হেফাজত চেয়ে দাবি জিতেন্দ্র তিওয়ারির
বিজেপি নেতাকে ১৪ দিনের হেফাজতে চায় পুলিশ দুপক্ষের সওয়াল-জবাবের পর জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজত দেয় আদালত 

কলকাতা বিমানবন্দরে নামার পর, সড়কপথে রাত ২টো নাগাদ বিজেপি নেতাকে আসানসোল উত্তর থানায় আনা হয়। সকালে থানার সামনে মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স। বিজেপি নেতাকে গ্রেফতারির ঘটনায় অশান্তির আশঙ্কায় আসানসোলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসানসোলে কম্বল বিলিকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি। নয়ডা থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করে আনা হয় আসানসোল। বিজেপি নেতাকে গ্রেফতারির ঘটনায় অশান্তির আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। 'তৃণমূল কংগ্রেস বা পুলিশ নয় শেষকথা বলবে আসানসোলের মানুষ। ২০২৪-এ মানুষ জবাব দিয়ে দেবে', আদালতে ঢোকার সময় মন্তব্য জিতেন্দ্র তিওয়ারি।

কোন ঘটনা:
গতবছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী, জিতেন্দ্র-পত্নী চৈতালি তিওয়ারির ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ একঝাঁক বিজেপি নেতা। মামলা গড়ায় হাইকোর্টে। ২৩ ফেব্রুয়ারি, জিতেন্দ্র, চৈতালি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশের তরফে দাবি করা হয়, কম্বল বিতরণের অনুষ্ঠানের জন্য কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। পাল্টা, বিজেপির তরফে দাবি করা হয়, চৈতালি তিওয়ারি আসানসোল উত্তর থানাকে চিঠি লিখে অনুষ্ঠানের বিষয়ে অবহিত করেছিলেন। 

আরও পড়ুন: প্রভাবশালী তকমা ঘোচাতে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কাজে লাগাতে চান শান্তনু, খবর ইডি সূত্রে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget