এক্সপ্লোর

Nishith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু

Nishith Pramanik Update: অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক, জেলা সহ-সভাপতির। নাম আছে বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি- সহ ২৮ জনের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা (Nisith Pramanik Convoy Attack) ঘিরে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) রুজু করা হল। মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধেই এফআইআর। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক, জেলা সহ-সভাপতির। নাম আছে বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি- সহ ২৮ জনের। সূত্রের খবর, এই ইস্যুতে হাইকোর্টে যাওয়ার ভাবনা বিজেপির।

নিশীথের উপর হামলায় মামলা

কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সংঘর্ষ বেধেছে। ভাঙচুর চলেছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়েছে। পাল্টা বিজেপি-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন উদয়ন গুহ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার আঁচ এসে পড়ে শহর কলকাতায়ও। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাপ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে, রবিবার রাজভবন থেকে কড়া বিবৃতি প্রকাশ করলেন রাজ্যপাল বোস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'।

কী ঘটল?

বিজেপির তরফে আইনজীবীদের অভিযোগ, একবার নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর বার বার হামলার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে পুলিশকে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও কার্যকরী ভূমিকা নেয়নি বলে দাবি বিজেপির আইনজীবীর। এমনকি আগাম কোনও নিরাপত্তামূলক ব্য়বস্থাও নেওয়া হয়নি। অতএব এটি পুলিশের ব্যর্থতা, এই মর্মে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনায় সিবিআইকে তদন্তভার দেওয়া হোক কারণ এটিই একমাত্র সংস্থা যারা হামলার নেপথ্যে কারা রয়েছে খুঁজে বের করতে পারবে। বার বার দিনহাটাতেই কেন নিশীথ প্রামাণিকের উপর হামলা চলে, এই প্রশ্নও তোলা হয়েছে অভিযোগে। সঙ্গে সংযোজন, এবার সিআরপিএফ মোতায়েন করা হোক দিনহাটায়। গোটা বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতির (Chief Justice Of Calcutta High Court)। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও তাঁর ওপর হামলার অভিযোগ। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন মামলাকারী আইনজীবীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget