এক্সপ্লোর

Abhishek Banerjee: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ, সাফ বার্তা অভিষেকের

Jalpaiguri News: রবিবার জলপাইগুড়িতে সভা করেন অভিষেক। সেখানেই অখণ্ড বাংলার পক্ষে মুখ খোলেন তিনি।

জলপাইগুড়ি: নির্বাচনী প্রচার হোক  বা সাধারণ জনসংযোগ অনুষ্ঠান, সময়ে সময়ে পৃথক উত্তরবঙ্গের দাবিকে সমর্থন করতে দেখা গিয়েছে বিজেপি (BJP) নেতাদের। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অখণ্ড বাংলার পক্ষেই সওয়াল করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, "উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ।"

জলপাইগুড়িতে অখণ্ড বাংলার পক্ষে সওয়াল অভিষেকের

রবিবার জলপাইগুড়িতে (Jalpaiguri News) সভা করেন অভিষেক। সেখানেই অখণ্ড বাংলার পক্ষে মুখ খোলেন তিনি। এ দিন অভিষেক বলেন, "উত্তরবঙ্গ কথাটা নিয়ে আমার আপত্তি আছে। কোনও উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয়, কোচবিহার থেকে দেগঙ্গা-কাকদ্বীপ একটাই বঙ্গ, তার নাম পশ্চিমবঙ্গ। আর কোনও বঙ্গ নয়। বিজেপি আর সিপিএম-এর কিছু নেতাদের গায়ে জ্বালা ধরেছে। বলছিলেন, অভিষেক বলে গেল, আর দেখা পাওয়া যাবে না। আমি যা বলি, বুক ঠুকে বলি। বলেছিলাম দু'মাস পর আসব। দু'মাস পূর্ণ হয়নি, আমি আবার এসেছি।"

আরও পড়ুন: Purba Medinipur: 'ববি, ভাইপোর চাচা বলছে, ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে', নন্দীগ্রামের সভায় আক্রমণ শুভেন্দুর

সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এ দিনের সভা রাজনৈতিক সমাবেশ নয়, বরং মনের কথা বলতেই জলপাইগুড়ি এসেছেন বলে জানান অভিষেক। তাঁর কথায়," এই সমাবেশ রাজনৈতিক নয়, আমার কথা রাখার সমাবেশ। বলুন, আজকের এই সমাবেশ কি রাজনৈতিক? ভোটের সময় যারা আসে বহিরাগতরা, পরিযায়ী পাখির মতো, আর ভোটের পর তাদের দেখতে না পান, তাঁদের উপর আশা-ভরসা রাখবেন। আমি ১২ জুলাই ধূপগুড়ি এসেছিলাম, বলেছিলাম ২ মাসে আসব।"

'যা বলি বুক ঠুকে বলি', বিজেপি-সিপিএম-কে কটাক্ষ করে বললেন অভিষেক

জলপাইগুড়ির সভা থেকে চা শ্রমিকদের পাশে থাকার বার্তাও দেন অভিষেক। তিনি বলেন, "তৃণমূল ও INTTUC শেষ রক্তবিন্দু দিয়ে চা শ্রমিকদের নিয়ে সোচ্চার হব, যেখানে যা দরকার হবে, পাশে দাঁড়াব। অনেকের মধ্যেই ধারণা তৈরি হয়। কিন্তু ট্রেড ইউনিয়নের নেতারা কেন দাবি দাওয়া নিয়ে সরব হচ্ছেন না? কালকের সমাবেশে আপনারা পিএফ গ্রাচুইটি নিয়ে সমস্যার কথা বলেছেন, সে সব আমার কানে এসেছে। পানীয় জলের সমস্যার কথা বলেছেন, মজুরির কথা বলেছেন, সেগুলি কানে এসে পৌঁছেছে। একদিকে দার্জিলিং হিল...ওই দিকে উত্তর দিনাজপুর, প্রায় সাড়ে ৩ লক্ষ চা শ্রমিক এই সমাবেশের সঙ্গে যুক্ত রয়েছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখছেন।"

এ দিন বড় স্ক্রিন গালিয়ে অভিষেকের বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন জায়গায়। তাঁর বার্তা যাতে সকলের কাছে পৌঁছয়, তার জন্য অভিষেক বলেন, "আলিপুরদুয়ারের কালচিনি, নাগরাকাটা...ফালাকাটা, যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে দেখছেন...আমি সকলকে বলতে চাই, আপনাদের দাবি আমাদের দাবি। আপনারা দীর্ঘ কয়েক বছর ধরে যা আওয়াজ তুলছেন, তা নিয়ে যত দূর যাওয়ার তত দূর যাব।"

সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget