এক্সপ্লোর

Purba Medinipur: 'ববি, ভাইপোর চাচা বলছে, ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে', নন্দীগ্রামের সভায় আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার আগে,আজ, নন্দীগ্রামে প্রচার মিছিল থেকে তৃণমূলসুপ্রিমো থেকে অভিষেক বন্দোপাধ্যায়, ববি হাকিম-সহ শাসক শিবিরের তাবড়় নেতাকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ১৩ সেপ্টেম্বর বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান। তার আগে,আজ, নন্দীগ্রামে (nandigram) প্রচার মিছিল থেকে তৃণমূলসুপ্রিমো (mamata banerjee) থেকে অভিষেক বন্দোপাধ্যায় (abhisekh banerjee), ববি হাকিম-সহ (firhad hakim) শাসক শিবিরের তাবড়় নেতাকে তীক্ষ্ণ আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। হালে গার্ডেনরিচের (garden reach) ব্যবসায়ীর (businessman) বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার প্রসঙ্গ টেনে শুভেন্দুর কটাক্ষ, ' এখন উন্নয়ন কোথায়? দুয়ারে নেই, খাটের তলায়।'

কী বললেন শুভেন্দু?
পরশু অর্থাৎ মঙ্গলবার নবান্ন-অভিযান রয়েছে রাজ্য বিজেপির। তার আগে সরকার-বিরোধিতার সুর একেবারে চরমে নিয়ে যেতে চাইছে তারা। সেই প্রসঙ্গেই কখনও পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়, কখনও আবার হালে গার্ডেনরিচের ঘটনার অনুষঙ্গ টানেন বিরোধী দলনেতা। বলেন, 'গরিব খুঁজছে ছাদ, আর তৃণমূলের নেতারা কিনছে খাট।' সঙ্গে সংযোজন, 'আপনি পুরো ভারতে কোথাও দেখতে পাবেন না যে দরজা খুললে তাড়া তাড়া নোট। সরকারের রাস্তার গর্ত বোঝানোর টাকা নেই, কিন্তু অপা সিন্ডিকেটের ৫০ কোটি টাকা, ভাবতেও অবাক লাগে।... এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, ভাইপো মডেল।' এর পরেই মোবাইল গেমিং অ্যাপ প্রতারণায় অভিযুক্ত গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের প্রসঙ্গে চলে যান। উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে শুভেন্দুর কটাক্ষ, 'রাতের বেলা ঘোষিত ১৭ কোটি ১০ লক্ষ, সকালবেলা বলছে আরও বাড়বে।' সঙ্গে প্রাক্তন দলীয় সতীর্থ তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে বিদ্রুপ, 'ববি, ভাইপোর চাচা বলছে, ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে।' শুভেন্দুর কথা থেকেই স্পষ্ট ঠিক কোন অভিমুখে নিজেদের কর্মসূটি সাজাতে চলেছে তারা। বিরোধী দলনেতা নিজেও বলেছেন,'সিপিএম একঝুড়ি লোক নিয়ে সিজিও গিয়েছিল। কিন্তু সিজিও গিয়ে লাভ নেই।' নন্দীগ্রামে জয়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, 'চোরেদের রানিকে যদি টেনে নামাতে হয়... আপনারা আগেই নামিয়ে দিয়েছেন, নন্দীগ্রাম আগে যা ভাবে পশ্চিমবঙ্গ পরে তা ভাবে।'   

সভার প্রস্তুতি ঘিরে উত্তেজনা...
এদিকে নবান্ন অভিযানের আগে হুগলির পাণ্ডুয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা ও প্রস্তুতি মিছিলের আগেই উত্তেজনা। রাস্তায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল রাতে চুঁচুড়া ও পাণ্ডুয়ার সংযোগস্থলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে। নবান্ন অভিযানের আগে আজ পাণ্ডুয়ায় সভা ও মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির কটাক্ষ, শুভেন্দুকে ভয় পেয়েই পতাকা খুলে ফেলেছে তৃণমূল। গেরুয়া শিবিরের কোন্দলের জেরে এই ঘটনা, পাল্টা আক্রমণ শাসকদলের। 

আরও পড়ুন:ডাকাতের হাত থেকে বেঁচে ফিরেছিলেন জমিদার, পুজোয় প্রাচীন ইতিহাসই ফিরে দেখে মণ্ডল পরিবার

সেরা শিরোনাম

Sukanta Majumdar: মনোনয়ন প্রত্যাহার রবিউলের, সুকান্ত মজুমদার বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এখন...'
মনোনয়ন প্রত্যাহার রবিউলের, সুকান্ত মজুমদার বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এখন...'
Rejinagar ByElection : নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Weather Update : ঘনীভূত নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড় এই সপ্তাহেই ? কোথায় ক্ষতির আশঙ্কা? তাণ্ডব এ রাজ্যেও?
ঘনীভূত নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড় এই সপ্তাহেই ? কোথায় ক্ষতির আশঙ্কা? তাণ্ডব এ রাজ্যেও?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ২ :
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ১ : দলের নাম-প্রতীক-প্রার্থী রাতারাতি সবই হাতছাড়া মমতার
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget