এক্সপ্লোর

Abhishek Banerjee: এখনও হোয়াটসঅ্যাপে SIR-নির্দেশ? স্ক্রিনশট পোস্ট করলেন অভিষেক, নির্বাচন কমিশন বলল…

SIR in Bengal: বুধবার হোয়াটসঅ্যাপের বেশ কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে SIR সংক্রান্ত নির্দেশ দেওয়া চলছে বলে এবার অভিযোগ তুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি রোল অবজার্ভার সি মুরুগানকে নিশানা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও। অভিষেকের প্রশ্ন, এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা যায়? (SIR in Bengal)

বুধবার হোয়াটসঅ্যাপের বেশ কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক। তিনি লেখেন, 'এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা যায়? দেশের সর্বোচ্চ আদালত বার বার স্বচ্ছতা, সঠিক প্রক্রিয়া এবং সরকারি ভাবে যোগাযোগ রক্ষার কথা বলেছে। তার পরও আমরা দেখতে পাচ্ছি, আনুষ্ঠানিক, সন্ধানযোগ্য, দায়িত্বশীল প্রক্রিয়ার পরিবর্তে, হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে। আরও উদ্বেগজনক রিপোর্ট উঠে আসছে যে, নাম মোছা বাড়াতে, স্পেশাল রোল অবজার্ভার সি মুরুগান জন্মের শংসাপত্র নিয়ে মাইক্রো অবজার্ভারদের সরাসরি হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন'। (Abhishek Banerjee)

যদিও নির্বাচন কমিশনের দাবি, হোয়াটসঅ্যাপে চ্যাটে কোনও নির্দেশিকা নেই, ব্যাখ্যা আছে।  নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে প্রশ্ন থাকায়, তা ব্যাখ্যা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কারা বাইরে তথ্য চালান করছে, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

গোটা বিতর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "একটা কথাই বলব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গিয়েছে ৫৮ লক্ষ, লাঞ্চে প্রায় ১১ লক্ষ চলে গিয়েছে। আর চূড়ান্ত ভোটার তালিকা যখন হবে, সূর্য ডুববে। বিকেলের চা, সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে। তার পর তৃণমূল বলবে, আর ভোটে লড়ব না।"

বিজেপি-র বৈধ ভোটারদের নামও বাদ যাচ্ছে বলে দাবি তৃণমূলের। যদিও শুভেন্দুর বক্তব্য, "আমাদের ভোটার নিয়ে ওদের ভাবতে হবে না। ওদের অসুবিধা কী? আমাদের ভোটার বাদ গেলে ওদের তো খুশি হওয়া উচিত! এত ট্যুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, ভূত সাজা...এত দরকার নেই তো! প্রতিদিন নবান্নে বসে চিৎকার চেঁচামেচি করছেন। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়, ঠিক সেই ভাবে লাফাচ্ছেন।"

সেরা শিরোনাম

Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে নাবালিককে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে নাবালিককে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget