এক্সপ্লোর

Abhishek-Kunal: অভিষেক-কুণালের তর্কাতর্কি, চেয়ার ছেড়ে উঠে এলেন মমতা! ঠিক কী হয়েছিল সেদিনের বৈঠকে? প্রকাশ্যে সব..

Abhishek Banerjee-Kunal Ghosh: তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: শেষমেশ, সুর বাঁধা হল রবিবাসরীয় রাতে। তৃণমূলের বেসুরো সাংসদরা মিশে গেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI নামে একটি দলের সঙ্গে। এই পরিস্থিতিতে যাঁরা এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলে রয়েছেন, তাঁদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাত বাধছে। ভাঙন শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীদের নিশানায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে যারা এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলে রয়েছে তাদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সংঘাত বাধছে। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন - মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষ (Kunal Ghosh), সৌগত রায় (Sougata Roy), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ও'ব্রায়েনরা। 

কী কথা হয়েছিল অভিষেক আর কুণালের মধ্যে?

তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা হবে।  তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন- 'লেবু কচলে তেতো করবে না।' এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন, 'সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদমাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন।' কুণাল ঘোষ বলেন, 'একশো শতাংশ বলেছি। কারণ, সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারব না।' অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন।' কুণাল ঘোষ বলেন, 'আমি তোমার সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করিনি।'

তৃণমূল সূত্রে খবর, শনিবারের বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুণাল ঘোষ , দু জনেরই মাথায় হাত রেখে বলেন, কুল কুল। এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে। এখন মাথা গরম করার সময় নয়। সূত্রের খবর, কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের PA সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনও বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

আরও পড়ুন: Salman Khan: 'ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..', বিতর্কিত 'কালা হিরণ' নিয়ে বিস্ফোরক অভিনেতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget