এক্সপ্লোর

Salman Khan: 'ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..', বিতর্কিত 'কালা হিরণ' নিয়ে বিস্ফোরক অভিনেতা

Salman Khan News: একটি সাক্ষাৎকারে অভিনেতা গোবিন্দ নামদেব বলেছেন, সলমন খান তাঁর ভাল বন্ধু। কিন্তু তাঁকে এই সিনেমায় যা বলে অভিনয় করানো হয়েছিল, সেটা একেবারেই সঠিক নয়।

কলকাতা: বর্তমানে চর্চায় রয়েছে, নতুন সিনেমা, 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি' (Kala Hiran)! আর কেন এই সিনেমার সঙ্গে সলমন খানের নাম জুড়ে গিয়েছে, সেই কথা তো সবারই জানা। সলমন খানের নামে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা চলছে দীর্ঘ বছর ধরেই। যদিও সলমন খান সবসময়েই বলে এসেছেন যে, এই ঘটনায় তিনি নির্দোষ। কিন্তু মামলা থেকে রেহাই পাননি তিনি। আর এবার 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি' (Kala Hiran) নতুন করে সেই বিতর্কই যেন উস্কে দিয়েছে। না বলা হলেও, অনেকেই মনে করছেন, এই সিনেমা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার ওপর ভিত্তি করেই তৈরি। তবে এবার, এই সিনেমা নিয়ে বড় কথা বলেছেন, অভিনেতা গোবিন্দ নামদেব। তিনি দাবি করেছেন, যে কথা বলে তাঁকে শ্যুটিং করানো হয়েছিল, সিনেমাটা নাকি একেবারে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে!

মিথ্যা কথা বলে শ্যুটিং!

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা গোবিন্দ নামদেব বলেছেন, সলমন খান তাঁর ভাল বন্ধু। কিন্তু তাঁকে এই সিনেমায় যা বলে অভিনয় করানো হয়েছিল, সেটা একেবারেই সঠিক নয়। তিনি বলেছেন যে, সিনেমার ট্রেলার দেখেই অনেকে মনে করে নিয়েছেন, এটাই আসল গল্প। কিন্তু ট্রেলারে যেভাবে ছবিটিকে দেখানো হয়েছে, বিষয়টি একেবারেই তেমন নয়। ছবিটি মুক্তি পেলে, তখনই সবাই আসল গল্প জানতে পারবেন। তিনি খোলাখুলি কথা বলেছেন এই বিষয়টি নিয়ে। অনেকেই মনে করছেন, এই সিনেমার ট্রেলারটি দেখার পরে গোবিন্দ নামদেব বলেন, ট্রেলার দেখার পরে আমি কেঁপে উঠেছিলাম। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যে আমাকে যে কাজের জন্য শুট করানো হয়েছিল, বিষয়টি তার থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের কখনও জানানো হয়নি যে, ছবিতে সলমন খানের মতো একটি চরিত্র তৈরি করে, তাকে এইরকম নেতিবাচকভাবে দেখানো হবে। ট্রেলার দেখেই আমার মনে হয়েছিল যে, আমাকে অন্ধকারে রেখে ব্যবহার করা হয়েছে। আমাকে যা বলা হয়েছিল এবং যা তৈরি করা হয়েছে, তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

কী বলা হয়েছিল? কী জানালেন গোবিন্দ নামদেব?

গোবিন্দ নামদেব আরও বলেন, তিনি সলমন খানকে নিজের বন্ধু বলে মনে করেন। কাজেই সলমন খানকে খারাপভাবে দেখানো হচ্ছে, সেটা জানলে তিনি এই কাজে একেবারেই রাজি হতেন না। তাঁর কথায়, 'আমাকে বলা হয়েছিল, 'সম্ভল' নামের একটি ছবির জন্য কাজ করছি। পুরো গল্পটি সম্ভল শহর, তার ধর্মীয় ইতিহাস এবং ভগবান কল্কির আগমন সম্পর্কিত ঘটনাগুলির উপর ভিত্তি করে শোনানো হয়েছিল। আমাকে সেই ছবির শুটিং ভেবেই ডাকা হয়েছিল। আমি সেই বিশ্বাসে সেখানে পৌঁছেছিলাম। সেই সময় আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরে গল্পটি সম্পূর্ণ অন্য দিকে মোড় নেবে।'  গোবিন্দ নামদেব বলেন, পরবর্তীতে তাঁকে বলা হয়েছিল যে, 'কালা হিরণ' নামেরও একটি সিনেমা তৈরি হয়েছে। সলমন খানের নামে যে কৃষ্ণসার হত্যা মামলা রয়েছে, সেই মামলায় আদালতের মধ্যে কী হয়েছে, সেটাই দেখানো হবে। সেই ছবিতেই একটি দীর্ঘ দৃশ্যতে অভিনয়ের কথা বলা হয় গোবিন্দ নামদেবকে। তাঁকে বলা হয়েছিল, নতুন করে কিছু যোগ করা হবে না, শুধু সত্য ঘটনাটাকেই তুলে ধরা হবে। সেই কারণেই রাজি হয়েছিলেন গোবিন্দ।

আরও পড়ুন: Salman Khan: এই সিনেমা মুক্তি পেলেই কি ফাঁস হয়ে যাবে সব সত্যি? আদালতে ছুটলেন সলমন খান!

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget