এক্সপ্লোর

Abhishek Banerjee: 'ইডি-তে অযোগ্যরা কাজ করছেন', নিউইয়র্ক থেকে তীব্র আক্রমণ অভিষেকের

Abhishek Criticizes ED : 'এদের মতো দুর্ভাগাদের জন্য সত্য়িই করুণা হয়' নিউইয়র্ক থেকে সমাজমাধ্যমে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।          

কলকাতা : চোখের অপারেশনের জন্য আমেরিকায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউইয়র্ক থেকে ইডি-কে ( ED )  তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। ইডি-র তদন্তকারী অফিসারদের অযোগ্য বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, 'এটা সত্যিই দুর্ভাগ্যের যে ইডি-তে অযোগ্যরা কাজ করছেন'। 

'সত্য ক্ষমতাবান এবং জয়ী হবেই।' এই মন্তব্য করে, 'এক্স' অ্যাকাউন্টে  অভিষেক আরও লেখেন, এটা দুর্ভাগ্যের যে, মানুষের করের টাকা খরচ করে এঁরাই বছরের পর বছর তদন্ত চালিয়ে যান, সেইসঙ্গে আদালতে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেশ করতেও এঁরা লাগাতার ব্যর্থ। এভাবেই এঁরা দেশের প্রতি কর্তব্য পালনে অবহেলা করে চলেছেন। 

'এটা দেখে আর আশ্চর্য হই না যে কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র দশমিক ৫ শতাংশ। এদের মতো দুর্ভাগাদের জন্য সত্য়িই করুণা হয়' নিউইয়র্ক থেকে সমাজমাধ্যমে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।                                                        

সম্প্রতি, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন, ৮ অগাস্ট, তাঁর চোখ দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ২০ অগাস্ট তিনি দেশে ফিরবেন। এরই মধ্যে নিউইয়র্ক থেকে ছবি পোস্ট করেন তিনি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা সজল ঘোষ এদিন বলেন , তিনি দলের কর্মীদের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে বলে বিদেশে 'ট্যুর' করতে চলে গেলেন ! তাঁর চোখের চিকিৎসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি । সজলের তীর্যক মন্তব্য, জেলে বসে একজন খালি সলমন খানকে খুন করব বলে হুঙ্কার ছাড়ে, অভিষেক পারলে ইডির সমালোচনা দেশে ফিরে করুন ! 

অন্যদিকে আবার সোমবারই, একটি খাম নিয়ে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। ইডি যে মিথ্যা অভিযোগ করছে, তার প্রমাণ আদালতে জমা দেব বলে মন্তব্য করেন এই বহিষ্কৃত তৃণমূল নেতা।                    

আরও পড়ুন :  ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Humayun Kabir Detained: রেজিনগরে আটক হুমায়ুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল থানায়
রেজিনগরে আটক হুমায়ুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল থানায়
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget