এক্সপ্লোর

Sawan Shiv Puja : ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য

Shiv Puja Burdwan Kalna : ভক্তরা মনে করেন এই দুই মন্দিরে পুজো দিলে মুছে যায় গ্লানি। দূর হয় দুঃসময়।  

কলকাতা : শ্রাবণ সোমবার (Sawan Somvar) । বিশেষ এই দিনগুলিতে দেশের যেখানেই বড় শিবক্ষেত্র (Shiv puja) রয়েছে, সেখানেই উপচে পড়ে ভক্তদের ভিড়। বাংলায় শিবক্ষেত্রের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্ধমানের ১০৮ শিবমন্দির (Shiv temple) । সেখানেও শ্রাবণ সোমবারে বহু ভক্তের সমাগম।

১০৮ শিব মন্দিরের মাহাত্ম্য

অনুমান করা হয়, সারা ভারতে ১০৮ শিবমন্দির মাত্র দু’টি জায়গায় আছে। আশ্চর্যজনক ভাবে এই দু’টি জায়গাই পূর্ব বর্ধমানে। মন্দিরে অধিষ্ঠিত ভোলানাথের প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস। ভক্তরা মনে করেন এই দুই মন্দিরে পুজো দিলে মুছে যায় গ্লানি। দূর হয় দুঃসময়।  সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন।

 দুর্ভিক্ষ কাটে শিবপুজোয়
প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাট। এখানে রয়েছে ১০৮ শিবের মন্দির। এখানে ১০৮টি শিবমন্দির রয়েছে আয়তাকারে সাজানো। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। বিশ্বাস, নবাবহাট একসময় প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পডে। দুর্ভিক্ষে একের পর এক মৃত্যু শুরু হয়ে যায়। জনশূন্য হয়ে পড়ে গ্রাম। এই সময় গ্রামের উপর এসে পড়ে আরও এক দুর্যোগের কালো মেঘ। রাজা তিলকচাঁদের বিধবা পত্নী  বর্ধমানের রানি বিষণকুমারীর সঙ্গে গোলযোগ বাঁধে ইংরেজদের।  কিন্তু রানি ছিলেন শিবের ভক্ত। মহাদেবের আশীর্বাদে সে-সময় বর্ধমান বড় বিপদ কাটিয়ে ওঠে। 

 রানি নাকি সে-সময় স্বপ্নাদেশ পান মন্দির নির্মাণের জন্য । ১৭৮৮ সালে মন্দির স্থাপিত হয়।  তৈরি হয় ১০৮ শিবের মন্দির। প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতির।  প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত রয়েছে বিশ্বম্ভর।  ভক্তরা দুধ এবং জল দিয়ে মহাদেবের অভিষেক করেন। এরপর ফুল, ফল, মিষ্টি নিবেদন করেন। 

কালনার বৃত্তাকার শিবমন্দির

  এছাড়াও কালনাতেও রয়েছে ১০৮ শিবমন্দির। বর্ধমান রাজপরিবারই এই মন্দিরের প্রতিষ্ঠা করে। কালনার মন্দিরগুলি বৃত্তাকারে সাজানো। একটি বৃত্তে ৭৪ টি ও অন্য বৃত্তে ৩৪ টি মন্দির রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য হল, নবাবহাট-সহ দেশের প্রায় সর্বত্রই বেশির ভাগ শিবলিঙ্গ কালো রঙের। কিন্তু একমাত্র কালনার ক্ষেত্রেই সাদা ও কালো শিবলিঙ্গের সমাহার দেখতে পাওয়া যায়।                                     

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

https://t.me/abpanandaofficial




 

 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget