এক্সপ্লোর

Abhishek Banerjee : আজ অভিষেক মামলা রায়দান, সকলের নজর বিচারপতি অমৃতা সিন্হার ঘোষণার দিকে

অভিষেকের মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিন্হা মন্তব্য করেন, তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে।

সৌভিক মজুমদার, কলকাতা :  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) জিজ্ঞাসাবাদ মামলায় রায়দান হতে চলেছে। বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিন্হা ( Justice Amrita Sinha )।

অভিষেকের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ। 
নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে অভিযোগ করেন কুন্তল। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay ) বলেন, সিবিআই-ইডি-র উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা। অভিষেকের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়, বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সর্বোচ্চ আদালতের নির্দেশে এজলাস বদলের পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার কাছে। অভিষেকের মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিন্হা মন্তব্য করেন, তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। বৃহস্পতিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সেই মামলারই রায় ঘোষণা করবেন বিচারপতি সিন্হা।  

আরও পড়ুন :

হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও ! 

গত ৮ মে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি। 'তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এতে অসুবিধা কীসের? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?' প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি বলেন, ' সিঙ্গল বেঞ্চ আপনার বিরোধিতা করে কিছু বলেছে বলে দেখছি না। তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা করবেন না কেন? একটু বেশি আশঙ্কায় ভুগছেন। ' 

প্রেক্ষাপট 

১২ এপ্রিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেছিলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। 
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই মামলার এজলাস বদল হয়।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে।গত ৮ মে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন - কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ-মামলায় মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিন্হা।       

                

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget