এক্সপ্লোর

Abhishek Banerjee: যে ধরনের কাজ করেছেন, যুব সম্প্রদায়কে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল, মোটিফ সামনে আসবে : নিশীথ প্রামাণিক

Minister Nishith Pramanik: রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, 'তৃণমূল আমলে পুরো যুব সম্প্রদায়কে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তার পিছনে কারণ কী, সেটাও সামনে আসবে।'

কলকাতা : সোমবার সকাল থেকেই ED দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রাথমিক নিয়োগে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল সাংসদকে। সোমবার সকাল ১০টা ৫৬ মিনিট নাগাদ CGO কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ইডি- র জেরা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, 'যে কাজ, যে ধরনের কাজ উনি করেছেন... এর জন্য আমি বলব যে বিচারব্যবস্থা রয়েছে আমরা তার উপর নিশ্চিত ভাবে ভরসা রাখছি। এর তদন্ত হবে। কী কারণে এইসব ঘটেছে, মোটিফ কী, সেটাও সামনে আসবে। তৃণমূল আমলে পুরো যুব সম্প্রদায়কে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তার পিছনে কারণ কী, সেটাও সামনে আসবে। একের পর এক, কয়লা দুর্নীতি হোক... আপনারা দেখেছেন জিজ্ঞাসাবাদ চলছে, বিচারাধীন বিষয়, তাই এই বিষয়ে বিশেষ কিছু আমি বলতে চাই না। 

CID-র পর এবার ED. সই জালিয়াতিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ED। এই সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এই লিপস অ্যান্ড বাউন্ডসের COO সুজয়কৃষ্ণ ভদ্র। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অতীতে জিজ্ঞাসাবাদ করেছে ED। ED সূত্রে দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মুখে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করার পর আরও কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের। ED সূত্রে দাবি, সেই সংক্রান্ত নতুন কিছু তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। 

এবার ডিম 'খেলেন' কুণাল ঘোষ, কালীঘাটে বৈঠকে যাওয়ার সময় উড়ে এল ডিম 

সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ...তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED. রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করে CID. আর সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করছে ED. সোমবার সকাল ১১টায়, নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই, CGO কমপ্লেক্সে ঢোকেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ED। তাদের চার্জশিটেও লিপস অ্য়ান্ড বাউন্ডস সংস্থার নাম উল্লেখ ছিল। এই সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এই লিপস অ্যান্ড বাউন্ডসের COO সুজয়কৃষ্ণ ভদ্র। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অতীতে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তিনি বেশকিছু নথিও জমা দিয়েছিলেন। অন্য়দিকে, ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। সেই মামলায় মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছে CID দফতরে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget