এক্সপ্লোর

Kunal Ghosh: এবার ডিম 'খেলেন' কুণাল ঘোষ, কালীঘাটে বৈঠকে যাওয়ার সময় উড়ে এল ডিম

Kunal Ghosh: এবার ডিম 'খেলেন' কুণাল ঘোষ। কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার সময় তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এল ডিম। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : এবার ডিম 'খেলেন' কুণাল ঘোষ। কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার সময় তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এল ডিম। এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। কুণাল ঘোষের মাথায় লেগে ফাটল কাঁচা ডিম। 

হাতে ডিম নিয়ে এসেছিলেন এক বিক্ষোভকারী যুবক। তিনি বলেছেন, 'জনগণের উপর অনেক অত্যাচার করেছে এরা। এই কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছে জনগণের উপর? এখন ডিম খাওয়ারই যোগ্য এরা। তাই ডিম মারতে এসেছি আমরা।' নিজেকে স্থানীয় বাসিন্দা বলেই দাবি করেছেন ওই বিক্ষোভকারী যুবক। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, 'কে অত্যাচার করেছে? কে করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? ইয়ার্কি মারার জায়গা পায়নি। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুক। আপনাদের সরকার। যদি কেউ অত্যাচার করে থাকে, আপনাদের সরকার, আপনাদের পুলিশ... অত্যাচার করেছে বলে রাস্তায় আক্রমণ করা হবে? এটা কোনও কথা হল... আমার সঙ্গে কী সম্পর্ক? কুণাল ঘোষ কী অত্যাচার করেছে? যে লোকই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোবে... এটা তো শহরের অন্য কোথাও হল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হল যিনি জেট ক্যাটেগরির নিরাপত্তা পান। এটা কী করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অত্যাচার করা হয়েছে... যে মেরেছে ওকে জিজ্ঞেস করুন ওর চাকরিটা কে দিয়েছে? জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করত?' 

কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালীঘাটে কুণাল ঘোষকে দেখেই ডিম ছোড়া হয়। এই ঘটনার পর বেলেঘাটার বিধায়ক বলছেন, ' কারা কারা এসেছে গুচ্ছ ডিম নিয়ে। আমি বললাম আমাকেও ক'টা ডিম দাও না... ওদিক থেকে আমায় মারলে, আমিও এদিক থেকে ক'টা মারি। এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি... মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র, এগুলো প্রশ্রয় দেবেন না। এটা হয় না। এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র, দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে... এদের সঙ্গে আমার কোন শত্রুতা নেই, এখানে কোনও উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনও সম্পর্ক নেই। অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। আমি তো এখানে আছি। বিভিন্ন জায়গা থেকে, আমার এলাকা থেকে ছেলেরা ফোন করে বলছে দাদা আমরা যাচ্ছি। এখানকার ছেলেরা, সিনিয়র নেতারা বলছেন দাদা আমরা যাচ্ছি। আমি সবাইকে বারণ করেছি যে কেউ আসবে না। কারণ এখানে আমরা যদি আমাদের ছেলে নিয়ে যাই তাহলে, পুলিশ আবার বিজেপির দলদাসের মত আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দেবে, তাদের জামিন করানো আবার আরেক সমস্যা। আমি যাব। তাতে যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে। এভাবে কণ্ঠরোধ করা যায়নি। এইভাবে কন্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে... আরে কুণাল ঘোষকে একসময় দেড়শ পুলিশ সামলাতে পারত না... এই দুটো কুকুর, বেড়াল আমার কী করবে? আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক। আপনারা ছবি তুলুন। আমি মার খেতে যাচ্ছি। পাথর মারলে মারুক। বোম মারলে মারুক। ডেডবডি পরে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর যা হওয়ার হবে।' 

যে ধরনের কাজ করেছেন, যুব সম্প্রদায়কে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল, মোটিফ সামনে আসবে : নিশীথ প্রামাণিক

কুণাল আরও বলেছেন, 'ডিম হাতে এখানে দাঁড়িয়ে আছে। কারা কারা বেরোবে, আক্রমণ করবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইসব করে থামিয়ে রাখা যাবে না। আমি বললাম তো, আমার চোখ যেত, মাথা যেত, আমার কিচ্ছু এসে যায় না... এইসব করে কুণাল ঘোষ বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে জিনিস ছোড়া... গায়ে হাত দিয়ে মারা... ডেডবডি পরে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম... আমার কাছে ছবি ছিল যে এরা এখানে দাঁড়িয়ে আছে। এটা কী ধরনের বিপ্লব? গুণ্ডাগিরি করে এসে ছুড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? অসভ্যতা যত... বলুন অমলেট করে খেয়ে নিতে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Advertisement

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget