এক্সপ্লোর

Sonarpur News: সোনারপুরে অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে ধৃত আকাশ গায়েনের তৃণমূল সংযোগ, কী বলছে পরিবার?

Abhishek Banerjee: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে তুলকালাম। ধৃত আকাশ গায়েন কে?

কলকাতা: সোনারপুরে জনরোষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পাঁচ জনের মধ্যে একজনকে আকাশ গায়েন বলে চিহ্নিত করা হয়েছে। সোনারপুরে অভিষেককে ঘিরে যে ঢিল, জুতো, ডিম ছোড়া হয়, তাঁর কলার ধরে টানা হয়, দেখানো হয় ঝাঁট। অভিষেকের দাবি ছিল, এর নেপথ্যে বিজেপি-র হাত রয়েছে। যদিও ধৃত আকাশের তৃণমূল সংযোগও উঠে এল। (Abhishek Banerjee)

যে ছবি সামনে এসেছে, তাতে হাফ প্যান্ট এবং টি-শার্ট পরিহিত আকাশকে দেখা গিয়েছে। গতকাল অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কি, ডিম ছোড়ায় তাঁর নাম উঠে এসেছে। আকাশের পরিবারের দাবি, তাঁদের ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যদিও আকাশের একটি তৃণমূল সংযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, আকাশ তৃণমূলের হয়ে বুথে বসতেন। পাড়ার তৃণমূল কর্মীদের সঙ্গে ওঠাবসাও ছিল তাঁর। প্রচারর সরঞ্জাম বিলিতেও অংশ নিতেন। (Sonarpur News)

আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের

আকাশের মা যদিও ছেলের প্রত্যক্ষ তৃণমূল সংযোগের কথা অস্বীকার করেছেন। অভিষেকের হাত ধরা অবস্থায় তার একটি ছবি সামনে এসেছে। আকাশের মা এবিপি আনন্দকে তিনি বলেন, "এটা আমার ছেলে আকাশ। ও খেলাধুলো করত, অফ টাইমে এসি, ফ্রিজ সারানোয় হেল্পারের কাজ করত।" কোনও রাজনৈতিক দলের সঙ্গে আকাশ যুক্ত কি না জানতে চাইলে বলেন, "কোনও পার্টি করত না। তৃণমূলে এমনিই বুথে বসত। বসতে বলত তাই।"

আরও পড়ুন: এই কি মহাপ্রলয়? ভয়ঙ্কর দৃশ্য মরুরাজ্যে, ধুলোঝড়ে ভরদুপুরে আঁধার নেমে এল, স্তব্ধ হয়ে গেল জনজীবন

তৃণমূলের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রর সঙ্গে আকাশের ছবি রয়েছে। তাঁর মায়ের বক্তব্য, "ফুটবল খেলত। ফুটবল খেলেই লাভলির সঙ্গে ছবি ছিল। কাল ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গিয়েছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা ওঠাবসা করত না। পাড়ায় থাকলে দাদারা বলে, 'এই তুই একটু এখানে বস। একটু দেখে দিবি'। এই ব্যাপার।" অভিষেকের উপর কি কোনও রাগ ছিল তাঁর ছেলের? আকাশের মা বলেন, "না, না।"

সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালামের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পাঁচ জনের মধ্যে আকাশকেই চিহ্নিত করা গিয়েছে। গতকাল অভিষেককে হাসপাতালে ভর্তি করা নিয়েও টানাপোড়েন চলে। হাসপাতালের তরফে জানান হয়, তেমন কোনও আঘাত নেই অভিষেকের। তাই তাঁকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজনৈতিক কারণে অভিষেককে ভর্তি নেয়নি হাসপাতাল। বিজেপি-র তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। দাবি করা হয়, বেলভিউয়ের CEO-কে মমতা ধমক দিয়েছেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget