এক্সপ্লোর

Sonarpur Incident: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের

Dilip Ghosh on Abhishek Banerjee: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে তুলকালাম। প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ।

কলকাতা: সোনারপুরে গিয়ে গণরোষের মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য় করে ডিম, জুতো, ঢিল ছোড়া হয়। ছিড়ে যায় জামা। হয় ব্যাপক ধস্তাধস্তি। সেই নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বিজেপি নেতৃত্বকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো, তা স্মরণ করালেন। পাশাপাশি, কটাক্ষও করলেন অভিষেককে। (Dilip Ghosh on Abhishek Banerjee)

শনিবার সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম বাঁধে। রবিবার সকালে সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন দিলীপ। তাঁর কথায়, "আমিও বিধায়ক ছিলাম। রাজ্য সরকার কোনও দিন...ভিক্ষা করলেও আমাদের বিধায়কদের সুরক্ষা দেয়নি। তাদের মারা হচ্ছিল। আমাদের সাংসদ খগেন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। সেই ছবি আপনারা দেখিয়েছেন। তখন সমবেদনাও চাইনি, নাটকও করিনি। একজন সাংসদের সুরক্ষা নেই। এখন বলছেন, উনি সাংসদ। আচ্ছা, বিজেপি-র সাংসদ সাংসদ নয়! তৃণমূলের সাংসদ সাংসদ!" (Sonarpur Incident)

আরও পড়ুন: এই কি মহাপ্রলয়? ভয়ঙ্কর দৃশ্য মরুরাজ্যে, ধুলোঝড়ে ভরদুপুরে আঁধার নেমে এল, স্তব্ধ হয়ে গেল জনজীবন

পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে দিলীপ আরও বলেন, "বাধ্য হয়ে আমাদের সুরক্ষা দিয়েছিল কেন্দ্র। বিধায়কদের সিআইএসফ..বিধানসভায় ঢুকতে দেওয়া হতো না সিআইএসএফ-কে। ১০০-১৫০ সুরক্ষাকর্মীকে বাইরে, রোদে দাঁড়িয়ে থাকতে হতো। সেদিন তো আমরা দেখেছি!" অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া নিয়ে দিলীপের বক্তব্য, "তৃণমূল নেতাদের যদি এত ডিম উপহার দেওয়া হয়, তাহলে ডিমের দাম তো বাড়বেই! ওরা বলেছে, 'আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম'। ডিজে বাজাতে এসেছিল। কারা বলেছিল, '৪ তারিখ দুপুর ১২টার পর ডিজে বাজবে? তোদের কোন বাপ রক্ষা করে দেখব!' কার বাপ কাকে বাঁচায় দেখো এবার।"

আরও পড়ুন: অভিষেককে নোটিস CID-র, তিনি বললেন, ‘মামলা করব’, ‘এবার সর্দারিটা দেখান, কটাক্ষ বিজেপি-র’

গতকাল সোনারপুরে যে তীব্র জনরোষের মুখে পড়েন অভিষেক, তাতে বিজেপি-কেই কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, "অল বিজেপি স্পনসর্ড। দেখুন কী হাল করেছে। এই হল ওদের গণতন্ত্রের উদাহরণ। এক মাসও হয়নি। কোথাও পুলিশ নেই।" যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু বলবেন। ভোটের আগেও অনেক কিছু বলতেন। বলতেন, ডিজে বাজাবেন, কেত্তন শোনাবেন, আরও অনেক কিছু করবেন। এখন জনগণ তাঁকে সব কিছু শোনাচ্ছেন! বিজেপি-র লোকজন নয়, সাধারণ মানুষ চোর বলছেন। আমরা তো বলছি তৃণমূলকে, যাঁরা ছিলেন, তাঁদের মধ্য়ে কতজন বিজেপি-র, ক'জনকে বিজেপি-র মিছিলে দেখেছেন, আপনারা তাঁদের পরিচয় দিয়ে জানান! আপনারা এই চ্যালেঞ্জ নিন! আপনাদের তো বিরাট আইটি টিম আছে! সাধারণ মানুষ চাকরি পায়নি, চাকরি বিক্রি হয়ে গিয়েছে, তারা এসে চোর বলছে। আর চোর বলবেই না কেন? কাকুর অডিও রেকর্ডিংয়ে তো অভিষেক বলে একটা নাম এসেছে। সেটা নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়!"

গতকাল সোনারপুরের ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিষেকের কলার ধরে টান, প্রবল ধাক্কাধাক্কির ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের। রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget