এক্সপ্লোর

Abhishek Banerjee : ইডির তলবে হাজিরা দেবেন অভিষেকের মা -বাবা? 

Bengal News Live : অভিষেকের চ্য়ালেঞ্জের পর এবার কি ইডির তলবে হাজিরা দেবেন অভিষেকের মা -বাবা? 

প্রকাশ সিন্হা, কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, কলকাতা  : ED-র তলবে তেসরা অক্টোবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । ওইদিন যোগ দেবেন দিল্লিতে দলীয় কর্মসূচিতে। X-হ্য়ান্ডলে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, আমি দিল্লির কর্মসূচিতে যোগ দেব, পারলে আটকে দেখাও।  অভিষেকের চ্য়ালেঞ্জের পর এবার কি ইডির তলবে হাজিরা দেবেন অভিষেকের মা -বাবা? 

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পর এবার তাঁর মা-বাবাকেও তলব করেছে ইডি ( ED ) । সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।  

নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam )  অভিযোগের তদন্তে একটার পর একটা পাতা উল্টোচ্ছে, আর সামনে আসছে তোলপাড় ফেলে দেওয়া সব তথ্য়! এ নিয়ে কড়া কড়া প্রশ্ন করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি! চাইছেন লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির তালিকা! আর এই প্রেক্ষাপটেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি তাঁর মা লতা বন্দ্য়োপাধ্য়ায় এবং বাবা অমিত বন্দ্য়োপাধ্য়ায়কেও তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি। গোয়েন্দা সূত্রে দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা-বাবাকে লিপস অ্য়ান্ড বাউন্ডসের ( Leaps & Bounds Pvt Ltd ) ডিরেক্টর হিসেবে ডাকা হয়েছে। এই সংস্থা নিয়ে তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

এর আগে সোমবারই লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিন্হা। ইডি-র রিপোর্টে লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের তালিকা দেখে বিচারপতি প্রশ্ন করেছিলেন, ' ১ নম্বরে যার নাম রয়েছে, ২০০১ সালের ৯ এপ্রিল থেকে এখনও পর্যন্ত তিনি ডিরেক্টর। তাঁর সম্পর্কে কি বিস্তারিত তথ্য জোগাড় করেছেন? কোনও তথ্য যাচাই হয়েছে? কেন করেননি? কে বাধা দিয়েছে? তিনি (সুজয়কৃষ্ণ ভদ্র) ২০১৬ সালে চাকরি ছেড়েছেন। আর ১ নম্বরে যাঁর নাম রয়েছে, তিনি এখনও পদে আছেন। আপনার মনে হয়নি, তাঁর সম্পর্কে আগে তথ্য যাচাই করা প্রয়োজন? চার নম্বরে যাঁর নাম রয়েছে, তাঁর সম্পর্কে কি খোঁজখবর নিয়েছেন? কেন নেননি? আপনাদের কি মনে করছেন না, বিভিন্ন নথির মাধ্যমে যেভাবে তথ্য দিয়েছেন, তাতে সত্যটা চাপা পড়ে যাচ্ছে, আর আসল সত্যটা সামনে আসছে না?  প্রেস বিবৃতিতে বললেন, সংস্থা থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে। কিন্তু, ডিরেক্টরদের নিয়ে তদন্ত করলেন না?' 

এই প্রেক্ষাপটে এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা ও বাবাকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইতিমধ্য়ে সোশাল মিডিয়ায় দাবি করেছেন, তিনি মঙ্গলবার ইডি-র দফতরে যাবেন না। তাঁর মা-বাবা কী করবেন? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।   

আরও পড়ুন : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget