এক্সপ্লোর

Abhishek Banerjee: তদন্তকারীদের প্রশ্নের মুখে হারিয়েছেন মেজাজ, ১৪ জুন রবিবার বেলা ১২টায় ফের অভিষেককে তলব

CID Summon On Abhishek Banerjee : সই জালিয়াতিকাণ্ডে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ জুন, রবিবার, বেলা ১২টায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে ফের তলব করেছে CID

কলকাতা: সই জালিয়াতিকাণ্ডে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ জুন, রবিবার, বেলা ১২টায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে ফের তলব করেছে CID. CID সূত্রে খবর, গতকাল সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তদন্তকারীদের প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারান তিনি।

আরও পড়ুন, তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, হলুদ ও কমলা সতর্কতা রাজ্যের একাধিক জেলাগুলিতে, এল IMD-র বড় আপডেট

ইতিমধ্যেই আদালতে CID দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন। ফলে আসল রেজোলিউশন বুক তাঁর কাছেই আছে। CID সূত্রে খবর, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ১০ থেকে ১২ জন সদস্য গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। আসল রেজোলিউশন বুক কোথায় তা জানতে চেয়ে বারবার প্রশ্ন করা হয় তাঁকে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে- এই মর্মে দলের বিধায়কদের সই করা একটি প্রস্তাব বিধানসভায় জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে মোট ১৩ জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। CID সূত্রে খবর, প্রত্যেকের অনুমতি নেওয়া হয়েছিল কিনা, সই করার সময় কারা উপস্থিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তা জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদ পর্বে একজন হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। CID সূত্রে খবর, রবিবার রেজলিউশন সংক্রান্ত আরও কিছু নথি চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। 

এই মুহূর্তে রাজনৈতিক মহলের নজর রয়েছে সই জালিয়াতিকাণ্ডে CID তদন্তের অগ্রগতির দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে নিঃসন্দেহে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মামলা লড়ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কয়েক দশকের অনুগামী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল মাঝরাতে হঠাৎ একটা ফোন কল আসার পরেই, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এই মামলা থেকে সরে দাঁড়ালেন বাবা-ছেলে। কেন এই সিদ্ধান্ত? বাবার মতোই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ও আইনজীবী  কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না। সকালবেলায় আমার ছেলে বলল রাত্রি সাড়ে ১২টায় জানিয়েছে, আমাকে বাদ! অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য। আমার জুনিয়রের জুনিয়র।  তৃণমূলের চার বারের সাংসদ। বর্ষীয়ান আইনজীবী। বহু গুরুত্বপূর্ণ মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তৃণমূলের হয়ে লড়েছেন! মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে লড়েছেন! রাজ্য় সরকারের হয়ে লড়েছেন। আজ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মামলায় হঠাৎ তিনিই ব্রাত্য়।আইনজীবী হিসাবে সরানো হল তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget