এক্সপ্লোর

Weather Update: তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, হলুদ ও কমলা সতর্কতা রাজ্যের একাধিক জেলাগুলিতে, এল IMD-র বড় আপডেট

West Bengal Weather Update: আজও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কী বলছে হাওয়া অফিস ?

কলকাতা: আজও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও আজ ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, অদিতি মুন্সির পার্টি অফিস থেকে বিপুল ত্রাণসামগ্রী ও ভোট সংক্রান্ত নথিপত্র উদ্ধার, ঘটনাস্থলে BJP বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি

আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ দুর্যোগের আশঙ্কা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। রয়েছে হলুদ সতর্কতা। তবে শুধু আজই নয়, আগামী সোমবার অবধি চলবে এই দুর্যোগ, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, গত কয়েকদিন বৃষ্টি হলেও, রাজ্যের সবজেলায় সেই সুযোগ হয়নি। একাধিক জেলায় গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যহত রয়েছে। তবে যে জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, সেই জেলাগুলিতে তাপমাত্রার তারতম্য ঘটেছে।

 দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আংশিক মেঘলা আকাশ হলেই গরম ও অস্বস্তি বাড়বে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

এই জেলাগুলিতে ৬০ কিলোমিটার গতি বেগে ঝড় এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েক দিন। তবে গরম এবং অস্বস্তি পিছু ছাড়বে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ১.৬ মিলিমিটার।

অপরদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামীকাল অবধি দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে দুর্যোগের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget