এক্সপ্লোর

Abhishek Banerjee: জনরোষে অভিষেক, ছোড়া হল ডিম-ঢিল-জুতো, ধৃত ৫ জনের মধ্যে ১ জনকে চিহ্নিত করেছে পুলিশ

South 24 Pargana: শনিবার নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর : সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গ্রেফতার ৫। তৃণমূল সাংসদের কলার ধরে টান, প্রবল ধাক্কাধাক্কি, গ্রেফতার ৫। গতকাল রাতে এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার পুলিশের। সোনারপুরে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ডিম-জুতো-ঝাঁটা, উঠল 'চোর' স্লোগান। শনিবার নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় ডিম, জুতো। জনরোষ থেকে বাঁচতে মাথায় হেলমেট পরতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর, সোনারপুরে কর্মসূচিতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মুহূর্মুহূ চোর স্লোগান। ছোড়া হয় ডিম, ঢিল, এমনকী জুতো। সেই ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।     

সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গ্রেফতার ৫, এই ৫ জনের মধ্যে ১ জনকে চিহ্নিত পুলিশের। তৃণমূল সাংসদের কলার ধরে টান, প্রবল ধাক্কাধাক্কি, গ্রেফতার ৫। গতকাল রাতে এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার পুলিশের। সোনারপুরে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ডিম-জুতো-ঝাঁটা, উঠল 'চোর' স্লোগান।       

জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান 

সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গতকাল ব্যাপক জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর চোর স্লোগান উঠল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে ছোড়া হল ডিম, জুতো, কাদা। দেখানো হল ঝাঁটা। জামার কলারে পড়ল টান। হল প্রবল ধস্তাধস্তি। রাস্তায় নামতেই ক্ষোভের বিস্ফোরণ। সোনারপুরে বন্ধ ঘরে যখন বসে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, তখন লাগাতার বাইরে থেকে ঝাঁটা দিয়ে দরজায় মারতে থাকেন মহিলারা। সন্ধে ৬টা নাগাদ, পুলিশ ও বাহিনীর ঘেরাটোপে নিহত কর্মীর বাড়ি থেকে বেরোতে পারেন তিনি। তখনও রাস্তাজুড়ে, বাড়ির ছাদ থেকে ধেয়ে আসে চোর স্লোগান। ভোটে তৃণমূলের ভরাডুবির পর, এবার, সোনারপুরে কর্মসূচিতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অভয়াকাণ্ড থেকে নারী নির্যাতন, একাধিক ইস্য়ুতে ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মুখে উঠে এল গরু চুরি, কয়লা চুরির প্রসঙ্গও।                      

জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে 

সোনারপুর থেকে ফিরে প্রথমে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেলভিউ ক্লিনিকে। প্রাথমিক পর্যবেক্ষণে বেলভিউ ক্লিনিকের তরফে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget