এক্সপ্লোর

Abhishek Banerjee: এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম

Kolkata News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দেন সিআইডি আধিকারিকরা।

হিন্দোল দে, কলকাতা : হরিশ মুখার্জি রোডের বাড়ির পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতেও গিয়েছে সিআইডি টিম। কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। এরপর বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁর হাতে নোটিস তুলে দেন সিআইডি আধিকারিকরা এবং সই করে নোটিস নিয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিধানসভায় সই বিতর্ক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা।           

'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রথমে কালীঘাট রোডের বাড়ির নিরাপত্তারক্ষী সিআইডি আধিকারিকদের বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ- র হাতে নোটিস দিতে। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই নোটিস দিতে হয়, তাহলে অপেক্ষা করতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। তারপর বাড়ি থেকে বেরিয়ে সিআইডি আধিকারিকদের হাত থেকে নোটিস নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সোমবার বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে তলব করা হয়েছে। বিধানসভায় সই 'জালিয়াতি' মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছে।             

মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা

এর আগেও একবার নোটিস হাতে পুরসভার কর্মীরা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের 'শান্তিনিকেতন' বাড়িতে। কলকাতা পুরসভার তরফে মোট ১৭টি নোটিস দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের বাড়িতে কোনও বেআইনি নির্মাণ আছে কিনা তা জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে পুরসভার তরফে। কিছুদিন আগে কলকাতা পুলিশের টিম গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন' বাড়িতে। এক আধিকারিককে দেখা যায় তিনি হাতে একটি মনিটর নিয়ে বেরিয়ে আসছেন।   

        

মাছ চুরির অভিযোগ, ভেড়ির কাছেই হাতেনাতে পাকড়াও, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

আজ যখন সিআইডি টিম প্রথমে হরিশ মুখার্জি রোডের বাড়িতে গিয়েছিল, তখন ভিতর থেকে এসে এক ব্যক্তি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। তিনি কোথায় রয়েছে তাও জানেন না বলেই দাবি করেন ওই ব্যক্তি। এর পাশাপাশি ওই ব্যক্তি জানান যে, তিনি হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ কাজ করেন। এরপর বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। তারপর তাঁরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। সেখানে গিয়ে অভিষেকের হাতে নোটিস দেন তাঁরা।                  

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget