এক্সপ্লোর

Ritabrata Banerjee: 'ঘটনাচক্রে ভাইপোর ম্যান ফ্রাইডে গ্রেফতার হয়েছে', অভিষেকের PA গ্রেফতার, কী বলছেন ঋতব্রত ?

Abhishek Banerjee PA Arrested: ঋতব্রত বলছেন, ''সাধারণভাবে কান টানলে মাথা আসা উচিত। কিন্তু যেহেতু কালীঘাট বিজেপির প্রতিষ্ঠিত লক্ষ্মী প্যাঁচা, ঘটনাচক্রে ভাইপোর ম্যান ফ্রাইডে গ্রেফতার হয়েছে।'

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় গ্রেফতার হয়েছেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'সাধারণভাবে কান টানলে মাথা আসা উচিত। কিন্তু যেহেতু কালীঘাট বিজেপির প্রতিষ্ঠিত লক্ষ্মী প্যাঁচা, ঘটনাচক্রে ভাইপোর ম্যান ফ্রাইডে গ্রেফতার হয়েছে, শোনা যাচ্ছে, আমি সত্যি মিথ্যে জানি না... শোনা যাচ্ছে, মার্কেটে ঘুরছে... উনি তো চোখ দেখাতে গেছেন, সুপ্রিম কোর্টের অর্ডারে হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয়। তাহলে ম্যানহাটনের লং আইল্যান্ডে যদি ভিলা ভাড়া নেওয়া হয়ে থাকে... তাহলে তো বলতে হবে কাজের বেলা কাজি, কাজ ফুরোলে কিষেণজি। সুমিত রায়ের হাল কি সেই রকম হল? মানে সুমিত রায় গ্রেফতার হয়ে গেলেন, আর প্রভু হচ্ছে, শোনা যাচ্ছে... যদি সত্যি হয়... ম্যানহাটনে ভিলা ভাড়া করেছেন।' 

'আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করার ক্ষমতা নেই...', অভিষেকের PA গ্রেফতার প্রসঙ্গে বলছেন অনুব্রত 

বৃহস্পতিবার সকাল থেকেই কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের বাড়িতে নজর ছিল গোয়েন্দাদের। বেশ কয়েকদিন ধরেই নজর রাখা হচ্ছিল সুমিত রায়ের ইঞ্চি ইঞ্চি গতিবিধির ওপর। আজ সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকশনে নামল সিআইডি। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হল সুমিত রায়কে। আধ ঘণ্টার টানটান অ্যাকশন। পদে পদে সাসপেন্স। প্রথমে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। আর তারপরই গ্রেফতার। শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হওয়া মাত্র তাঁকে গ্রেফতার করল CID. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি থেকেই তাঁকে ধরা হল। 

বৃহস্পতিবার দুপুর পৌনে একটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশের এসটিএফ ও সিআইডি। সুমিত রায় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে। কালীঘাট রোডের আশপাশও ঘিরে ফেলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যেকটা গেট, প্রত্যেকটা গেটে দাঁড়িয়েছিল পুলিশ। পটুয়াপাড়ার অলি গলিতে তখন ছড়িয়ে ছিটিয়ে সিআইডির বিশাল টিম। বাড়ি পিছনের সরু প্যাসেজে বাঁশ, কাঠের টুকরোর ওপর দিয়ে হেঁটে ভিতরের দিকে যায় পুলিশ। ততক্ষণে খবর এসে গেছে সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে গেটে ধাক্কা দিতে থাকেন সিআইডির অফিসাররা। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির গেট খুলে দেওয়া হয়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীরা এসে ফের গেট বন্ধ করে দেন। সুমিত রায় সেই সময় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। ভিতরে ঢোকার পরই সুমিত রায়কে ঘিরে নেয় সিআইডি। গেটের যে অংশ দিয়ে ভিতরের পরিস্থিতি দেখা যাচ্ছিল, একজন ব্য়াক্তিগত নিরাপত্তারক্ষী এসে গ্রিলের সেই অংশ বোর্ড দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন। ৫ মিনিটের মধ্যে সুমিত রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় সিআইডি। এসএসকেএম-এ মেডিক্যাল টেস্টের পর সুমিত রায়কে নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget